সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ছবি হিট। বিয়ের পর থেকেই যেন কিয়ারা আডবাণীর বৃহস্পতি তুঙ্গে। আর তাই তো আজকাল অহংকারে মাটিতে পা পড়ছে না সিদ্ধার্থ মালহোত্রার ঘরনির। এই যেমন দেখুন, প্রিয়াঙ্কা, দীপিকাকে ল্যাং মেরে ‘ডন ৩’ ছবি সই করছেন কিয়ারা। আর সই করেই চড়া দর হাঁকালেন। সূত্র বলছে, ‘ডন ৩’ ছবির জন্য কিয়ারা ফারহান আখতারের থেকে নিচ্ছেন ১৩ কোটি টাকা! শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’ ছবির পারিশ্রমিক থেকেও নাকি বেশি টাকা চেয়েছেন ‘ডন’ ছবিতে অভিনয়ের জন্য।
ফারহান আখতারের পরিচালিত ‘ডন ৩’ ছবিকে ঘিরে চর্চার অন্ত নেই। নিত্যদিন নিত্যনতুন আপডেট আসছে। এবার শোনা গেল, রণবীর সিংয়ের ডন ছবিতে নাকি আগের দুই সিনেমার থেকে আরও বড় চমক থাকতে চলেছে। আপাতত ছবির কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হচ্ছে ‘ডন ৩’র শুটিং।
Welcome to the Don universe @advani_kiara #Don3@RanveerOfficial @ritesh_sid @PushkarGayatri @J10Kassim @roo_cha @vishalrr @excelmovies @chouhanmanoj82 #Olly pic.twitter.com/T5xGupgHiF
Advertisement— Farhan Akhtar (@FarOutAkhtar) February 20, 2024
[আরও পড়ুন: আলিয়ার কোলে মিষ্টি হাসি ছোট্ট রাহার, ম্যাচিং পোশাকে মা-মেয়েকে দেখে মুগ্ধ নেটপাড়া]
২০২৩ সালের আগস্ট মাসে পয়লা ঝলকে ‘ডন’ অবতারে ধরা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণ। কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্ত দর্শকরা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছিল নেটপাড়ায়। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ ছিল, “ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে।” কিন্তু এবার দেখার, ‘ডন ৩’ ছবিতে কী চমক দেন রণবীর সিং?
[আরও পড়ুন: তেরঙ্গা হাতে তুমুল লড়াই সারার, ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’-এর ট্রেলারে স্বাধীনতার যুদ্ধ ]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর