সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৃশ্য সাজানো হচ্ছিল টেলিভিশনে তুলে ধরার জন্যই৷ কিন্তু রিল এমন সাংঘাতিকভাবে রিয়্যাল হয়ে উঠবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি৷ তবে শেষ স্বস্তির হয়েছে৷ জ্বলন্ত আগুনের মধ্যে থেকে প্রাণের ঝুঁকি নিয়ে নায়িকা জেনিফার উইঙ্গেটকে বাঁচিয়ে আনলেন নায়ক কুশল ট্যান্ডন৷ নিজের এই সাহসিকতার ভিডিও নিজেই ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন নায়ক৷
খাবার নিয়ে বায়নাক্কা জারি ‘সাইকো’ উদয়নের
সোনি টেলিভিশনে দেখানো হয় ‘বেহদ’ নামে সিরিয়ালটি৷ যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন কুশল-জেনিফার৷ সিরিয়ালের জন্য দু’জনের বিয়ের দৃশ্য শুট হচ্ছিল এদিন৷ আগে থেকেই ঠিক ছিল মন্ডপে আগুন লাগানো হবে৷ সেই মতো আগুন লাগানো হতেই পরিচালকও ‘অ্যাকশন’ বলে সিন শুরুর নির্দেশ দেন৷ কিন্তু আচমকা কুশল অনুভব করেন আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে৷ আগুনের ফুলকি এসে পড়ে তাঁর গায়ে৷ সঙ্গে সঙ্গেই তিনি মণ্ডপ ছেড়ে চলে যান৷ কিন্তু বাইরে এসেই খেয়াল করেন জেনিফার স্থির হয়ে ভিতরে আটকা পড়ে গিয়েছেন৷ সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নায়িকাকে উদ্ধার করে আনেন নায়ক৷
বসন্ত উৎসব ‘গলা কাটা’, নিষেধাজ্ঞা জারি পাক মুলুকে
নিজের ইনস্টাগ্রাম পোস্টে কুশল জানান, সেটে উপস্থিত কোনও স্টান্টম্যান জেনিফারকে বাঁচাতে এগিয়ে আসেননি৷ তবে এই ভাবে সুন্দরী নায়িকাকে আগুনের মাঝ থেকে বাঁচানো তাঁর স্বপ্ন ছিল, সেটা জানাতেও ভোলেননি অভিনেতা৷ সে যাই হোক শেষ ভাল যার সব ভাল তাঁর, এমনটাই বলছেন অনুরাগীরা৷
কেন হাতের শিরা কাটা, অভিনেত্রীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য
সর্বশেষ খবর
-
ডিএমকের সঙ্গ ছাড়ল আরও এক জোটসঙ্গী, ‘নিঃসঙ্গ’ স্ট্যালিন কি এবার বিজেপির সঙ্গী?
-
যুদ্ধের রক্তচক্ষু-রাজনীতিতে বারবার প্রভাবিত বিশ্বকাপ! তবু জিতে গিয়েছে ফুটবল
-
পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের! ভাইরাল ভিডিও
-
এবার সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ, জীবনীচিত্রতে অভিনয়ে টলিপাড়ার কোন কোন বাঙালি?
-
অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য সন্তানসংখ্যা নির্ধারণ? বিভ্রান্তি দূর করলেন শমীক ভট্টাচার্য