Lalit Modi

সুস্মিতাকে ভুলে লাস্যময়ীর কাঁধে মাথা! শ্যাম্পেন হাতে গ্রিসে পার্টি ললিত মোদির, ভাইরাল ভিডিও

গ্রিসে একসঙ্গে সময় কাটাচ্ছেন ললিত মোদি ও কনিকা কাপুর!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৭:৫২

options
link
সুস্মিতাকে ভুলে লাস্যময়ীর কাঁধে মাথা! শ্যাম্পেন হাতে গ্রিসে পার্টি ললিত মোদির, ভাইরাল ভিডিও
ফাইল ছবি

সাল ২০২২, সপ্তাহের এক ব্যস্ততম দিনে সোশাল মিডিয়ায় চোখ রাখতেই সকলের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা! কারণ মালদ্বীপ থেকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় ললিত মোদি (Lalit Modi) আর বঙ্গতনয়া সুস্মিতা সেন! আইপিএলের ক্রেজকে ছাপিয়ে গিয়েছিল ললিত মোদি-সুস্মিতা সেনের অন্তরঙ্গ মুহূর্ত। ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটভুবন। চার বছর পর ফের চর্চায় আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। তবে এবার সঙ্গীবদল, বঙ্গললনা সুস্মিতাকে ভুলে এবার সঙ্গীতশিল্পী কনিকা কাপুরে মন মজল ললিতের?

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে শুরু নতুন তরজা। গ্রিসে একসঙ্গে সময় কাটাচ্ছেন ললিত মোদি ও কনিকা কাপুর! সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই সেই মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ললিত। কনিকার কাঁধে মাথা রেখে ক্যামেরাবন্দি আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান! অতঃপরই চর্চার কেন্দ্রে ললিত মোদি-কনিকা কাপুর।

Advertisement
Lalit Modi with singer Kanika Kapoor in a party
গ্রিসে কনিকার সঙ্গে পার্টি ললিত মোদির। তারপর…?

তবে এই ছবির নেপথ্যে রয়েছে আরও এক কাহিনি। গ্রিসে পার্টি মুডে ললিত মোদি। শুধু কনিকাই নয়, সেখান রয়েছেন আরও অনেকেই। রঙিন মুহূর্তের কোলাজ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জুলাই…ওয়াজ আ পার্টি’, যার বাংলা তর্জমা করলে হয়, জুলাই মাসে একটা দারুণ পার্টি করলাম। গ্রিসের মিঠে রোদ গায়ে মেখে শ্যাম্পেন হাতে জীবন উপভোগ করছেন ললিত মোদি, তা বললে অত্যুক্তি হবে না।

Advertisement

এক্স হ্যান্ডলের একটি অ্যাকাউন্ট থেকেও শেয়ার হয়েছে ললিত-কনিকার ছবি-ভিডিও। সেখানেও দেখা যাচ্ছে গ্রীসের একটি বিচে জমিয়ে পার্টি করছেন তাঁরা। যেখানে রয়েছেন গায়িকা কনিকা কাপুর থেকে পার্টির উদ্যোক্তা লরেন শর্ট-সহ আরও অনেকে। মিউজিকের তালে নাচার সময় আচমকা লরেনের ঠোঁটে ঠোঁট ললিতের। সমাজমাধ্যমে দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্ত। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lalit Modi (@lalitkmodi)

কেউ তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে মন্তব্য করছেন তো কেউ আবার আইনি লড়াই ও ব্যবসায়িক সাফল্য নিয়েও আলোচনা করছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘ললিত মোদির পরিবারের ইতিহাস দেখুন। তিনি প্রজন্মের পর প্রজন্মের ধনসম্পদের উত্তরাধিকারী। তাই তাঁর কখনও অর্থকষ্ট হবে না।’

অপর এক নেটবাসী ললিত মোদির প্রশংসা করে লেখেন, ‘হাজার হাজার ক্রিকেটারের জীবন বদলে দিয়েছেন ললিত মোদি। আইপিএলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষও উপার্জনের সুযোগ পেয়েছেন। তিনি এক অসাধারণ সফল ব্যক্তিত্ব।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.