ত্রেতাযুগেও চশমার ব্যবহার! ‘রামায়ণ’-এর বানর সেনার চোখে চোখ পড়তেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় দর্শকমহলের। প্রশ্ন উঠেছে, হিন্দু মহাকাব্যের চরিত্রদের নিয়ে এহেন ঠাট্টা-রসিকতা, এক্সপেরিমেন্ট আর কতদিন চলবে? আর সেই প্রেক্ষিতেই ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র ওই ভাইরাল দৃশ্য ঘিরে আপাতত বিতর্কের অন্ত নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ড্যামেজ কন্ট্রোল করতে শেষমেশ মাঠে নামতে হল নির্মাতাদের।
আরও পড়ুন:
টাকা নিয়ে রুশ হোটেলকর্মীর সঙ্গে রাত কাটিয়ে ভিডিও স্ক্যান্ডেলে জড়ানো টিকটকারকে সীতারূপে দেখে রে-রে করে উঠেছিলেন অনেকেই। এবার নতুন করে বিতর্কের সূত্রপাত, বানর সেনার চোখে চশমা নিয়ে।
ভারতীয় সিনেদুনিয়া তথা দর্শকমহলের ‘পাখির চোখ’ বর্তমানে রণবীর কাপুরের চার হাজার কোটির ‘রামায়ণ’-এর দিকে। তারকাখচিত মেগাবাজেট সিনেমা নিয়ে এহেন চর্চার মাঝেই ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ (Mahakavya Shri Ramayan Katha) নামে আরেকটি ছবি ঘোষণা করে মহাবিপাকে পড়েছেন নির্মাতারা! গোড়ায় বিতর্ক দানা বেঁধেছিল ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করা অঞ্জলি অরোরাকে নিয়ে। টাকা নিয়ে রুশ হোটেলকর্মীর সঙ্গে রাত কাটিয়ে ভিডিও স্ক্যান্ডেলে জড়ানো টিকটকারকে সীতারূপে দেখে রে-রে করে উঠেছিলেন অনেকেই। এবার নতুন করে বিতর্কের সূত্রপাত, বানর সেনার চোখে চশমা নিয়ে। ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র এক নতুন পোস্টারে সুগ্রীবের সঙ্গে মানবসদৃশ বানর সেনার চোখে রিমলেস চশমা, হাতে গদা দেখে তাজ্জব দর্শকমহল। আর সেই ভাইরাল দৃশ্য ঘিরেই প্রশ্ন উঠেছে, ‘ত্রেতা যুগেও চশমা পরত?’ অপর এক ব্যক্তির মন্তব্য, ‘ত্রেতা যুগে প্রথমবার চশমা দেখলাম।’ কারও বা কটাক্ষ, ‘ত্রেতা যুগে বানর সেনা চশমা পরে আছে। এ কেমন সিনেমা বানিয়েছে ভাই?’ এহেন কটাক্ষ, সমালোচনার ঝড়ে মুখ খুললেন পরিচালক অভিষেক সিং।

‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ অভিষেক সিংয়ের মন্তব্য, “যদি সত্যিই এই দৃশ্যটি সিনেমায় থাকে, তবে প্রেক্ষাগৃহ থেকে ছবি তুলে পাঠাবেন। ঠিক কোন দৃশ্যে এবং সিনেমা শুরুর ঠিক কতক্ষণের মাথায় চশমা পরা বানরটিকে দেখানো হয়েছে তা আমাদের জানান। আমরা প্রকাশ্যে এর জবাব দেব। কিন্তু একটি প্রচারমূলক ছবিকে বারবার সিনেমার দৃশ্য হিসেবে চালিয়ে দেওয়াটা বিভ্রান্তিকর।” তাঁদের দাবি, সিনেমার মূল সংস্করণের ফুটেজও তাঁরা প্রকাশ করবেন, যাতে দর্শক অনলাইনে ভাইরাল হওয়া দৃশ্যগুলির সঙ্গে আসল সিনেমার তুলনা টানতে পারেন।” তিনি বলেন, “সমালোচনা ফিল্ম মেকিংয়ের অন্যতম অংশ। আমরা সেটা অস্বীকার করছি না। তবে সিনেমাটা দেখে সমালোচনা করুন। শুধু প্রচারঝলক দেখে অযথা গোটা সিনেমাটা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেবেন না। আমাদের অনুরোধ, ছবিটি দেখুন, তারপর নাহয় বিচার করুন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি
-
তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে চমক এন্ট্রি, বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বেছে দিলেন সৌরভ
-
কাগজেই ‘মৃন্ময়ী’! মাত্র ২২ কেজি ওজনের প্রতিমা গড়ে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
-
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফের উত্তাল কলকাতা, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় অশান্তি