সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো মহিলা। আবার পাকিস্তানের বাসিন্দা। প্রকাশ্যে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন পাপারাজ্জির ক্যামেরায়। তাও আবার ভারতীয় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। এর জন্য এখনও দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়তে হচ্ছে মাহিরা খানকে। প্রশ্ন উঠেছে তাঁর ও রণবীরের সম্পর্ক নিয়ে। এতদিন এ নিয়ে একটিও কথা শোনা যায়নি পাক অভিনেত্রীর মুখে। ঘটনার পর থেকেই মিডিয়াকে এড়িয়ে চলেছেন। এবার আর পারলেন না। নতুন ছবি ‘ভরনা’র প্রচারে এসে তাঁকে উত্তর দিতেই হল।
[ভালবাসার খোঁজে বেরলেন সানি লিওন, তারপর…]
বিষয়টিকে ব্যক্তিগত বলে অভিহিত করেন মাহিরা। নারী ও পুরুষ একসঙ্গে সময় কাটাতেই পারে। এতে অসুবিধা কোথায়? পালটা প্রশ্ন করেন অভিনেত্রী। তাঁর মতে, এটি খুবই সাধারণ বিষয়। তবে এই ঘটনা তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলেও জানান মাহিরা। এটা তাঁর মাথায় রাখা উচিত ছিল যে, মিডিয়ার উপস্থিতি শুধুমাত্র সাংবাদিক বৈঠক কিংবা ইভেন্টেই সীমাবদ্ধ থাকে না, শাটারবাগরা সর্বত্র বিচরণ করেন। প্রশ্ন ওঠে, সিনেমায় তো তিনি এমনটা করেন না? এর জবাবে মাহিরা বলেন, সব জিনিস তো আর পৃথিবীকে দেখানোর জন্য হয় না!
নায়িকার এই উত্তর ফের জল্পনা উসকে দিয়েছে। রণবীর ও তাঁর সম্পর্ক কতটা ‘ব্যক্তিগত’, নতুন করে এই প্রশ্ন যেন তুলে দিলেন পাক-নায়িকা। কেবল বিদেশের রাস্তায় ধূমপান করতেই দেখা যায়নি রণবীর-মাহিরাকে। দু’জনকে আগেও একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে বলে দাবি করেছেন অনেকে। বাকিটা যে আর ব্যক্তিগত নেই তাঁর প্রমাণ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মিলেছে। একই ধরনের শার্ট পরে দু’জনকে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে দেখা গিয়েছে। এতে জল্পনা আরও বেড়েছে। কেউ কেউ তো এই কথাও বলছেন, ক্যাটরিনা চলে যাওয়ার পর জুনিয়র কাপুরের জীবনের নতুন নারী মাহিরাই।

[ঋণখেলাপির অভিযোগে মামলা দায়ের এই অভিনেতার বিরুদ্ধে]
সর্বশেষ খবর
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে
-
আন্তর্জাতিক যুব দিবস: সাফল্যের দৌড়ে হাঁপিয়ে উঠছে তরুণ মন! কেন দরকার ‘ইমোশনাল সেফটি’?
-
প্রাক্তন বিধায়কদের ‘দুর্দশা’ দেখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা, সাহায্য বন্যা বিধ্বস্ত অসমকেও