সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কে ছেদ পড়েছে বেশ কিছু বছর হল। তবে যোগাযোগ বন্ধ হয়নি। আপদে-বিপদে দুজনেই পাশে দাঁড়ান। হ্যাঁ, মালাইকা অরোরা ও আরবাজ খানের সম্পর্কটা এখনও এরকমই। একদিকে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। অন্যদিকে, আরবাজও জর্জিয়ার প্রেমে হাবুডুবু। দুজনেই জানেন, দুজনের সম্পর্কের কথা। এই নিয়ে কোনও সমস্যাও নেই। আর তাই তো একে অপরের কাজে প্রশংসা করতে এগিয়েও আসেন মালাইকা ও আরবাজ।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বহুদিন পরে বড়পর্দায় ফিরছেন আরবাজ। তবে শুধু অভিনেতা হিসেবে নয়। বরং ছবিও প্রযোজনা করছেন তিনি। ছবির নাম ‘পাটনা শুক্লা’। সেই ছবির প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই আরবাজকে শুভেচ্ছা জানালেন মালাইকা। সেই একই পোস্টে দেখা গেল আরবাজের প্রেমিকা জর্জিয়ার উইশ।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: কাঁচাপাকা দাড়ি, পাঠানি সুট, দুই প্রাক্তন স্ত্রীকে নিয়ে মেয়ে ইরার বাগদানে হাজির আমির খান! ]
অন্যদিকে, গত বৃহস্পতিবারই মালাইকা (Malaika Arora) তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমি হ্যাঁ বলেছি!’ মালাইকার এই পোস্ট দেখে গোটা বলিউডে রটে যায় বহুদিনের প্রেমিক অর্জুন কাপুরকে বিয়ের জন্য নাকি হ্য়াঁ করেছেন মালাইকা। এমনকী, রটে যায় অর্জুন ও মালাইকার এনগেজমেন্টের খবরও। তবে এসব গুঞ্জনে ইতি টানলেন মালাইকা নিজেই। মালাইকা আরেকটি পোস্টে স্পষ্ট জানালেন, তাঁর আগের পোস্টের সঙ্গে বিয়ের কোনও সম্পর্কই নেই। গোটা কাণ্ডটা যে এক রিয়্যালিটি শোয়ের প্রচারে, তা মালাইকা বুঝিয়ে দিলেন নতুন পোস্টে।
View this post on Instagram
[আরও পড়ুন: বলিউডে এবার অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক, প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে চমক দেবেন পঙ্কজ ত্রিপাঠী]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’