সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট ব্যবহার করে স্মার্ট হচ্ছে দেশ৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত হচ্ছে আম জনতার চিন্তাধারাও৷ সমাজের এক শ্রেণির মানুষ এমনটা বিশ্বাস করলেও সেই ভাবনায় সজোরে আঘাত হানছে আরেক শ্রেণি৷ যারা নারীর পোশাক এবং চালচলন নিয়ে এখনও নানা ধরনের অশালীন মন্তব্য করতে ব্যস্ত৷ আর সোশ্যাল মিডিয়ায় সেই শ্রেণির সংখ্যা নেহাত কম নয়৷ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা থেকে শাটলার জোয়ালা গুট্টা সকলেই সোশ্যাল মিডিয়ায় হেনস্তার শিকার হয়েছেন৷ এবার পোশাকের জন্য নেটদুনিয়ায় সমালোচিত হলেন অভিনেত্রী মন্দিরা বেদী৷

(বরখাস্ত মনোজ কুমারকে ফের জেরা ইডি’র)
ক্রিকেটের সঞ্চালিকা হিসেবে জনপ্রিয় মন্দিরা বেদী গত বৃহস্পতিবার ফেসবুক এবং ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন৷ বিকিনি পরিহিতা মন্দিরাকে সুইমিং পুলে স্নান করতে দেখা যাচ্ছে সেই ছবিতে৷ আর তাতেই উঠেছে বিতর্কের ঝড়৷ একের পর এক অশালীন কমেন্ট এসে জমা হয়েছে তাঁর ওয়ালে৷ একজন লিখেছেন, “বিকিনিটাও খুলে ফেলুন৷” অন্য একজনের প্রস্তাব, “আমার সঙ্গে একরাত কাটাবেন?” আরেক নেটিজেন আবার আরও একধাপ এগিয়ে গিয়ে বলেন, “আপনি বারবনিতা৷ এইভাবে বিকিনি পরে ছবি পোস্ট করেছেন! নিজেকে ১৮ বছরের তরুণী প্রমাণ করার ইচ্ছে?” এছাড়াও তাঁর শরীর নিয়ে নানা আপত্তিকর মন্তব্যে ছেয়ে গিয়েছে কমেন্ট বক্স৷

(অপারেশন টেবিলে রোগীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত চিকিৎসক)
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একের পর এক সেলিব্রিটিকে এভাবেই পোশাক নিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে৷ জোয়ালা গুট্টা স্কার্ট পরে ছবি পোস্ট করায় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি মডেল নাকি খেলোয়াড়! আবার লাল লেহঙ্গা পরায় কট্টরপন্থী মুসলিমদের রোষের মুখে পড়তে হয়েছিল সানিয়া মির্জাকে৷ এবার সেই তালিকায় ঢুকলেন মন্দিরা৷ সভ্য সমাজের প্রশ্ন, তবে কি পোশাক বাছাইয়ের ক্ষেত্রে এই সব চিন্তাধারার মানুষের মতামত নিতে হবে সেলিব্রিটিদের?
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!