সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ২৭ বছর পর ছোট বোন ঊষার সঙ্গে গান গাইবেন কোকিল কন্ঠি লতা মঙ্গেশকর৷ স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর বায়োপিক ‘একবার বিদায় দে দো মা’ ছবিতে গান গাইতে দেখা যাবে দু’জনকে৷
ভানুপ্রকাশ ঝার পরিচালনায় ওই ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, ইমরান হাশমি এবং কনিষ্ক কুমার জৈনকে৷ ধীরজ মিশ্রর লেখা গানে সুর দিয়েছেন তুতুল৷ সেই গানেই রূপ দেওয়ার কথা ‘লতা দিদি’ এবং ‘ঊষা তাই’-কে৷ ঊষা মঙ্গেশকরের সঙ্গে গানের শুটিং হয়ে গেলেও শরীর অসুস্থ থাকায় লতা মঙ্গেশকরের শুটিং এখনও শুরু হয়নি৷ প্রসঙ্গত উল্লেখ্য, ‘একবার বিদায় দে মা’ ফোক স্টাইলে গানটি লতাজিই গেয়েছিলেন পুরনো বাংলা ছবিতে৷ শেষবার সুরজ বরজাতিয়ার ম্যায়নে পেয়ার কিয়া ছবিতে ‘আয়া মৌসম দোস্তি কা’ ছবিতে শোনা যায় দুই বোনের ডুয়েট৷ খবরটি শোনার পরই আগ্রহ জন্মেছে শ্রোতামহলে৷
সর্বশেষ খবর
-
ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ! সাফ জানাল আদালত
-
দেশের এবার ছুটবে হাইড্রোজেন ট্রেন! হরিয়ানায় সফল পরীক্ষা, কবে শুরু যাত্রী পরিষেবা?
-
অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করছেন? হাত দুর্বল লাগে, তালু ঘামে? স্নায়ুর সমস্যা নয় তো!
-
বিরিয়ানিতে বিষ! বনগাঁয় সিল দোকান, খাবারের মান যাচাইয়ে অভিযান খাদ্য দপ্তরের
-
তামান্না খুনে ধৃত বেড়ে ১৯, ট্রানজিন্ট রিমান্ডে আনা হল মিনারুলকে, আরও পাঁচজনের খোঁজে পুলিশ