সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা ঘর সাজানো ফুলের পাপড়ি দিয়ে। জ্বলছে দিয়া। সামনে রাখা লক্ষ্মী ঠাকুরের ছবির সামনে থরে থরে রাখা নৈবেদ্য। ভক্তিভরে পুজোয় বসেছেন ঠাকুরমশাই। যে কোনও হিন্দু পরিবারের কাছে এ অতি সাধারণ চিত্র। কিন্তু এ দৃশ্যই যদি দেখা যায় পপ সিঙ্গার মাইলি সাইরাসের ঘরে। তাহলে অবাক হতেই হয়। মাইলির পোস্ট করা ইনস্টাগ্রাম ছবিতে এভাবেই তাক লেগেছে সকলের।
লক্ষ্মীপুজোর সময় এটা নয়। তবু লক্ষ্মীদেবীর আরাধনা প্রতিদিনই হয়ে থাকে অনেক পরিবারে। কিন্তু তা সবটাই হিন্দু পরিবারের জন্য প্রযোজ্য। তবু ধর্মবিশ্বাস যে কোনও গণ্ডীতে আটকে থাকে না, তা যেন আরও একবার দেখিয়ে দিলেন এই ভিনদেশি পপ গায়িকা।
শুধু লক্ষ্মীদেবীর পুজোই নয়। এই ছবি থেকে গায়িকা যে কতটা ধর্মপ্রাণ তারও নমুনা মিলেছে। ছবিতে দেখা যাচ্ছে মাইলির গুরুদের ছবিও। তিনি যে রীতিমতো পুজোআচ্চায় বিশ্বাস করেন তা স্পষ্ট।
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক