সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হালকা শীতের আমেজ আসতেই স্বমহিমায় ফিরেছে মাচা শো। কোভিড পর্বে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল এই জনপ্রিয় শোগুলি। তবে চলতি বছরে পুজোর সময় থেকেই তারকারা ব্যস্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের অনুষ্ঠানগুলিতে। মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty) সম্প্রতি কলকাতা থেকে দূরে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। আর সেখানেই মঞ্চে ঘটে এক বিপত্তি!
কী? অভিনেত্রী নিজেই ভিডিও শেয়ার করে সেকথা জানিয়েছেন। সেই ভিডিওতে নিজের সফরনামা তুলে ধরেছেন মিমি। যেখানে তাঁকে দেখা গেল রুপোলি রঙের ঝকমারি পোশাক পরে গ্রিন রুমে আয়নার সামনে প্রস্তুত হচ্ছেন তিনি। এরপরই হালকা কিছু খেয়ে রওনা হলেন অনুষ্ঠানের ভেন্যুর উদ্দেশে। সেখানে টেবিলে মিমির জন্য রাখা ছিল রকমারি স্ন্যাকসের প্যাকেট। দু-একটা হিন্দিভাষায় কথা বলে ফেলার জন্য আবার নিন্দুকদের আগেভাগেই সতর্ক করে দিলেন, “এখনই লোকে বলবেন, বাঙালি হয়ে হিন্দিতে বলছেন কেন!” টিপ্পনি সেরেই অভিনেত্রী পৌঁছে গেলেন অনুষ্ঠানে।
শহরতলীর এই অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে দেখতে ভিড়ও জমেছিল বেশ। মঞ্চেই স্বরোচিত গান ধরলেন অভিনেত্রী। যা শুনে মন্ত্রমুগ্ধ শ্রোতারাও। এরপরই ফেরার পালা। গাড়িতে উঠেই মিমি জানালেন, জীবনে প্রথমবার কোথাও শো করতে এসে মঞ্চে জুতো ছিঁড়ে গিয়েছে। যদিও তার জন্যে কোনও আক্ষেপ নেই তাঁর। কারণ স্লিপার্স সঙ্গেই ছিল। ফিরতি পথে ভোর সাড়ে ৩ টেয় সারাদিন পর খাবার মুখে তুললেন মিমি। মেন্যুও অতি সাধারণ। ভাজা লঙ্কা, ভাত আর আলু চোখা পেয়ে ঘরের মেয়ের মতোই উচ্ছ্বসিত দেখাল অভিনেত্রীকে। সেই ভিডিওতে অভিনেত্রীর লুকে প্রশংসায় পঞ্চমুখ ইমন চক্রবর্তী, স্বস্তিকা দত্তরা।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
দুর্গার উপরে বিরাজমান মা গঙ্গা, সামশেরগঞ্জের জমিদার বাড়ির ‘বাইশ পুতুলের পুজো’র মাহাত্ম্য কী?
-
রাজ্য নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে ‘হুমকি’, নাম জড়াতেই থানায় মন্ত্রী উমেশ
-
রণবীর-আলিয়াকে বেশি তোল্লাই বনশালির, ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ক্ষুব্ধ ভিকি কৌশল! ফের স্বজনপোষণ?
-
বিদেশে বসেও দেখা যাবে মহালয়ায় ইডেনের বর্ণাঢ্য শো! বাংলার পুজো হবে সত্যিই বিশ্বজনীন
-
নাছোড় বৃষ্টি! উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, সপ্তাহান্তে ভাসবে দক্ষিণও? কী জানাল হাওয়া অফিস?