সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা টাকা নিতে নারাজ৷ তাই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ফতোয়া মেনে ত্রাণ তহবিলে টাকা দিতে চাননি রইস-এর প্রযোজক ফারহান আখতার৷ তাঁর এই সিদ্ধান্তে বিপাকে পড়ার সম্ভাবনা ছিল৷ প্রত্যাশামতোই রাজ ঠাকরের দলের ক্ষোভের মুখে পড়লেন তিনি৷
ছবিতে পাক শিল্পী থাকলে প্রতি প্রযোজককে সেনা তহবিলে পাঁচ কোটি জমা দেওয়ার ফতোয় দিয়েছিল রাজ ঠাকরের দল৷ সেই ফতোয়া মেনেই মুক্তি পেয়েছিল করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’৷ কিন্তু সেনার অভ্যন্তর থেকেই এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল৷ রাজ ঠাকরের ফতোয়ায় মোটেও খুশি হননি সেনা কর্তারা৷ বরং জানানো হয়েছিল, কাউকে ঘাড়ে ধরে সাহায্য করতে বাধ্য করা উচিত নয়৷ সে কথায় সায় দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রীও৷ আর তারপরই রইস-ছবির সহ-প্রযোজক হিসেবে পাঁচ কোটি টাকা দিতে অস্বীকার করেন ফারহান আখতার৷ তাঁর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সিনেমা শাখার সভাপতি জানান, “ছবি মুক্তির সময় এলেই এ ব্যাপারে দেখে নেওয়া হবে৷ যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন এরা কোথায় ছিল? এখন হঠাৎ করে সবাই জেগে উঠেছে৷”
ফারহানের যুক্তি ছিল, প্রশাসনের তরফে যদি এই নির্দেশ দেওয়া হত তাহলে তা পালন করা হত৷ কিন্তু সরকার এরকম কোনও নির্দেশ দেয়নি৷ খোদ সেনাও টাকা নিতে চায় না৷ তাহলে টাকা দেওয়ার প্রশ্ন উঠছে কোথায়৷ কিন্তু তা মানতে নারাজ রাজ ঠাকরের দল৷ এর ফলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে শাহরুখ শিবিরের যে সংঘাত শুরু হল সেরকমটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু