সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি মুক্তি নিয়ে জট বেড়েই চলেছে৷ একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরিচালক করণ জোহরের এই ছবিকে৷ এবার ছবি মুক্তি নিয়ে সিনেমা হলের মালিকদের প্রকাশ্যে হুমকি দিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷
এমএনএস-এর তরফে হল মালিকদের হুমকি দিয়ে টুইটারে একটি পোস্ট করা হয়েছে৷ সেখানে লেখা হয়েছে, “পাকিস্তানি অভিনেতারা রয়েছেন, এমন কোনও ছবি হলে প্রদর্শন করা চলবে না৷ হল মালিকরা যেন এসব থেকে দূরে থাকেন৷ নাহলে দেখে নেব, তাঁদের কাচের দেওয়াল কতটা মজবুত৷”
চলতি মাসের ২৮ তারিখ মুক্তি পাওয়ার কথা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর৷ ছবিতে অভিনয় করেছেন পাক তারকা ফওয়াদ খান৷ ভারত-পাক যুদ্ধের আবহে তাই কোনওভাবেই এই ছবি মুক্তি হতে দিতে চায় না এমএনএস৷ এদিকে নির্বিঘ্নে ছবি মুক্তির অনুরোধ জানিয়ে মুম্বই পুলিশের সঙ্গে কথা বলেন ছবির প্রযোজকরা৷ পুলিশের তরফে নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়৷ আর তারপরই রাজ ঠাকরের দলের পক্ষ থেকে এমন হুমকি এল৷
এর আগে এমএনএস-এর কাছে পাক শিল্পী অভিনীত ছবি ভারতের মাল্টিপ্লেক্সে মুক্তির অনুরোধ জানিয়েছিল ইমপা বা ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশন৷ পুলিশ অনুমতি দিলেও রাজ ঠাকরের পার্টির কাছ থেকে সবুজ সঙ্কেত মেলেনি৷ তাই তারকাখচিত এই ছবির মুক্তি আপাতত বিশ বাঁও জলে৷
সর্বশেষ খবর
-
‘হঠাৎ বিকট শব্দ’, হুড়মুড়িয়ে ভাঙল জানলার কাচ! এবার প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসেও ইটবৃষ্টি
-
ঘর মোছার জলে দিন…, পুজোর আগেই বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি
-
শহর ছেয়েছে হোর্ডিংয়ে, সাম্বার ছন্দে পা মেলাতে তৈরি কলকাতা, কী কী থাকছে ভিনিদের প্লেটে
-
অভ্যাসমতো সেঞ্চুরি কোহলির! শতরান গিলেরও, ক্যারিবিয়ানদের উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
-
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি ভাঙচুর, ঘেরাও-বিক্ষোভ বিজেপির! ‘জঙ্গলরাজ’, মন্তব্য কং বিধায়কের