সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কিংবদন্তি শিল্পী। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে তাঁর গানের অনুরাগী অসংখ্য। সেই মহম্মদ রফিকেই অপমান করলেন পরিচালক করণ জোহর! সম্প্রতি এমন অভিযোগই আনলেন গায়কের পুত্র শাহিদ রফি।
সদ্য মুক্তি পাওয়া ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে এসেছে মহম্মদ রফির প্রসঙ্গ। যেখানে অনুষ্কা শর্মার মুখে বসানো একটি সংলাপে বলা হয়েছে, ‘মহম্মদ রফি গাতে নেহি, রোতে হ্যায়’। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন কিংবদন্তি গায়কের পুত্র। “যিনি এই সংলাপ লিখেছেন তাঁকে বোকা ছাড়া আর কিছু বলা যায় না। রফিসাব যে কে ছিলেন তা সম্ভবত তিনি জানেন না। কী করে একজন কিংবদন্তি গায়কের সম্পর্কে কেউ এ কথা লিখতে পারেন? করণ জোহরের থেকে এটা আশা করিনি। ওঁর বাবার ছবিতেও আমার বাবা গান গেয়েছেন।”, মন্তব্য ক্ষুব্ধ শাহিদের। তিনি জানাচ্ছেন, ছবি মুক্তির পর থেকেই বহু শ্রোতা তাঁকে মেসেজ করে বিষয়টি জানাচ্ছেন। তিনি নিজে ছবিটি দেখেননি। তবে ছবির এই সংলাপ নিয়ে যে কত মানুষ অসন্তুষ্ট হয়েছেন তা তাঁর কাছে স্পষ্ট। কিন্তু এতদিন পর ছবি থেকে এ অংশ বাদ দেওয়া সম্ভব নয়। তাই শাহিদের বক্তব্য, ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। তবে এমন কাজের জন্য পরিচালক ক্ষমা চান এটাই এখন চাইছেন শাহিদ।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর