Mukesh Khanna

‘হোক কোটি টাকার লোকসান, তবুও রণবীর সিংকে শক্তিমান হতে দেব না’! প্রতিজ্ঞা মুকেশ খান্নার

Ranveer Singh: 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির আবহে যখন বলিউডের ব্লকবাস্টার অভিনেতাকে নিয়ে এত মাতামাতি, তখন ফের রণবীরের শক্তিমান হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মুকেশ খান্না। ঠিক কী বললেন 'টেলিপর্দার সুপারহিরো'?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৭:২৮

options
link
‘হোক কোটি টাকার লোকসান, তবুও রণবীর সিংকে শক্তিমান হতে দেব না’! প্রতিজ্ঞা মুকেশ খান্নার
শক্তিমানের চরিত্রে কেন রণবীরে সন্তুষ্ট নন মুকেশ?

রণবীর সিংকে শক্তিমান হিসেবে নাপসন্দ টেলিপর্দার জনপ্রিয় ‘শক্তিমান’ মুকেশ খান্নার। নয়ের দশকের প্রজন্মের কাছে মুকেশ খান্না মানেই সুপারহিরো ‘শক্তিমান’ কিংবা গঙ্গাধর। টিআরপি চার্টে একচেটিয়া রাজত্ব করা সেই দাপুটে সিরিয়ালের বড়পর্দায় আসার কথা ছিল রণবীর সিংয়ের হাত ধরে। এমনকী পঁচিশ সালে এই সুপারহিরো সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনাও করে ফেলেছিলেন নির্মাতারা। কিন্তু বাদ সাধেন মুকেশ। রণবীর সিংকে তিন ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ছাড়পত্র দেননি প্রবীণ অভিনেতা! এবার ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির আবহে যখন বলিউডের ব্লকবাস্টার অভিনেতাকে নিয়ে এত মাতামাতি, তখন ফের রণবীরের শক্তিমান হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মুকেশ খান্না (Mukesh Khanna)।

Advertisement

“শক্তিমান-এর চরিত্রে অভিনয় করার জন্য যে বড় কোনও তারকাকেই কাস্ট করতে হবে, এমন নয়। আসলে এই চরিত্রের জন্য যথাযথ মুখের গড়ন প্রয়োজন। আমাকে বলুন, অক্ষয় কুমারকে কেন পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে মানায়নি? পরচুলা পরে, নকল গোফ-দাড়ি পরেছিলেন বলেই দর্শক অক্ষয়কে পৃথ্বীরাজের ভূমিকায় নিতে পারেনি…।” 

Mukesh Khanna opposes bollywood star Ranveer Singh as Shaktimaan
রণবীরের শক্তিমান হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মুকেশ খান্না। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, অভিনেতা রণবীর সিংয়ের মার্কশিটে ফুলমার্কস বসালেও মুকেশ সাফ জানিয়ে দেন যে, তিনি নিজের সিদ্ধান্তেই অটল রয়েছেন। প্রবীণ অভিনেতার মন্তব্য, রণবীর নিঃসন্দেহে দুর্দান্ত অভিনেতা। ওঁর বহুমুখী অভিনয় প্রতিভা অস্বীকার করার নয়। ‘ধুরন্ধর’, ‘গাল্লি বয়’ এবং ‘খিলজি’র মতো সবধরনের চরিত্রেই রণবীর সাবলীল। কিন্তু শক্তিমান চরিত্রটি বড়পর্দায় ফুটিয়ে তোলার জন্য শুধু অভিনয় দক্ষতা নয়, তার চেয়েও বেশি কিছু প্রয়োজন। কীরকম? এপ্রসঙ্গে অক্ষয় কুমারের উদাহরণ দিয়ে মুকেশ খান্নার সংযোজন, “শক্তিমান-এর চরিত্রে অভিনয় করার জন্য যে বড় কোনও তারকাকেই কাস্ট করতে হবে, এমন নয়। আসলে এই চরিত্রের জন্য যথাযথ মুখের গড়ন প্রয়োজন। আমাকে বলুন, অক্ষয় কুমারকে কেন পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে মানায়নি? পরচুলা পরে, নকল গোফ-দাড়ি পরেছিলেন বলেই দর্শক অক্ষয়কে পৃথ্বীরাজের ভূমিকায় নিতে পারেনি। আমি যখন এধরনের চরিত্রে অভিনয় করতাম তখন প্রস্তুতির জন্যেই ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত।” এখানেই অবশ্য থামেননি প্রবীম অভিনেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“আমি তো জোর করে ওঁকে অপেক্ষা করাইনি। ওঁর ইচ্ছে হয়েছে, তাই তিন ঘণ্টা ধরে আমার অফিসে বসেছিলেন। রণবীর সিং আমার অফিসে আসেন। আমরা একে-অপরের সঙ্গ উপভোগ করি।…”

Mukesh Khanna opposes Ranveer Singh as Shaktimaan
‘ধুরন্ধর ২’ ছবিতে রণবীর সিং। ছবি- সংগৃহীত

টেলিপর্দার শক্তিমানের কথায়, “সোনি পিকচার্স ইতিমধ্যেই এই সিনেমা তৈরির ইচ্ছেপ্রকাশ করেছেন। এমনকী আমাকেও কোটি কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আমি সাফ বলেছি— দাঁড়ান, আমার এই কাস্টিং পছন্দ হয়নি। যদিও এটা আমারই ক্ষতি। শক্তিমান-এর ছাড়পত্রের প্রস্তাব ফিরিয়ে কোটি কোটি টাকা লোকসান করছি। কিন্তু তবুও রণবীর সিংকে শক্তিমানের চরিত্রে আমার পছন্দ নয়।” ২ বছর আগেই মুকেশ স্পষ্ট জানিয়েছিলেন যে, সংশ্লিষ্ট ভারতীয় সুপারহিরোর চরিত্রে ‘ধুরন্ধর’ অভিনেতাকে তাঁর একেবারেই পছন্দ নয়। এমনকী চব্বিশ সালের নভেম্বর মাসে রণবীর সিংকে নিজের অফিসে তিন-তিন ঘণ্টা বসিয়ে রেখে ছাড়পত্র না দেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন মুকেশ খান্না। সেসময়ে তিনি জানান, “আমি তো জোর করে ওঁকে অপেক্ষা করাইনি। ওঁর ইচ্ছে হয়েছে, তাই তিন ঘণ্টা ধরে আমার অফিসে বসেছিলেন। রণবীর সিং আমার অফিসে আসেন। আমরা একে-অপরের সঙ্গ উপভোগ করি। ও নিঃসন্দেহে দারুণ একজন অভিনেতা। অসম্ভব এনার্জি রণবীরের মধ্যে। এখন আমার অফিসে যদি কেউ এসে বলেন, তিনি শক্তিমান হতে চান, আমি কখনোই অনুমতি দেব না।” এবার ‘শক্তিমান’ সিনেমার জন্য কোটি কোটি টাকার আর্থিক লোকসানের মুখে পড়েও নিজের সিদ্ধান্তের অটল মুকেশ খান্না।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.