সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’গানে দৃশ্যায়নের সঙ্গে নারী শরীর নিয়ে চটুল কথার জন্যও কটাক্ষের শিকার ব়্যাপার বাদশা। এই গানে সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সঙ্গে নোরা ফতেহির অশ্লীল শরীরী বিভঙ্গ নিয়েও নিন্দার ঝড় বয়ে গিয়েছে দেশজুড়ে। বিতর্কের মাঝেই ফের সমালোচনায় বিদ্ধ সঞ্জয় দত্ত। অভিনেতার পাশাপাশি পর্দার মুন্নাভাই একজন ব্যবসায়ীও। আন্ধেরিতে সদ্য চালু হওয়া রেস্টোবার ‘আল্টা স্টেলা’ রেস্তরাঁ (Restaurant) অভিমুণ্য জাখরের সঙ্গে অংশীদারী রয়েছে সঞ্জয়ের। সেই রেস্তোরাঁর-ই একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কাঠগোড়ায় সঞ্জয়।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ককটেলের মধ্যে জ্যান্ত মাছ দিয়ে পরিবেশন করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে সমাজমাধ্যম। একাংশ আবার এই ঘটনাকে অবলা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বলেও অভিহিত করেছেন। বিতর্কের আঁচ জোরাল হতেই রেস্তরাঁ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তাঁদের মেনু থেকে ওই পানীয়টি সরিয়ে নিয়েছেন। উদ্বোধনের পর এই রেস্তোরাঁর নান্দনিকতা ও থিমের সৌন্দর্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু, কিছুদিনের মধ্যেই চেনা ছবি একেবারে পালটে যায়।

সৌন্দর্যায়নের প্রশংসার বদলে কটাক্ষে জর্জরিত সঞ্জয়-অভিমুণ্যের এই বিলাসবহুল রেস্তরাঁ। কারন প্রথমত, ককটেলের সঙ্গে জীবন্ত মাছের বিষয়টি মোটেই ভালো নজরে দেখছেন না নেটিজেনরা। দ্বিতীয়, সেই গ্লাসে মাছ থাকাকালীন আগুন ধরানো হচ্ছে। এই ঘটনায় একেবারে ছিছিক্কার নেটপাড়ায়।
View this post on Instagram
ইনস্টাগ্রামে ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘এটা কোনও থিম নয়, নিষ্ঠুরতা। সৃজনশীলতার লেশমাত্র নেই। ইনস্টাগ্রামযোগ্য করে তোলার নেপথ্যে এক নিষ্ঠুর পদক্ষেপ। একটি প্রাণকে কাঁচের পাত্রে আটকে রাখা হয়েছে! বিনোদনের জন্য অত্যন্ত নিষ্ঠুর মনোভাব’। সৃজনশীলতার নামে জীবন্ত প্রাণীর প্রতি এমন আচরণ কতটা গ্রহণযোগ্য তা নিয়েও উঠেছে প্রশ্ন।
উদ্ভোধনের পর এই রেস্তোরাঁর নান্দনিকতা ও থিমের সৌন্দর্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু, কিছুদিনের মধ্যেই চেনা ছবি একেবারে পালটে যায়।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘ব্যবসা বাড়াতে সস্তা কৌশল। আপনারা মাছের ট্যাংকে ঢুকে সাঁতার কাটুন। দেখবেন মানুষ আরও বেশি টাকা দেবে।’ অপর এক নেটিজেন ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এটা অসুস্থ মানসিকতার লক্ষ্মণ, এখনই বন্ধ হওয়া উচিত।’ রেস্তোরাঁর এহেন পদক্ষেপকে ধিক্কার জানিয়ে এক ব্যক্তি সুর চড়িয়ে লিখেছেন, ‘এখন আপনারা সাজসজ্জার জন্য নিরীহ প্রাণীর কষ্ট বাড়াচ্ছেন?’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই বছরের পর বছর তৃণমূল পার্টি অফিস! সেই ঘর দখলমুক্ত বিজেপির
-
আসছে শিবের প্রিয় শ্রাবণ মাস, ভোলেবাবাকে তুষ্ট করতে অবশ্যই মেনে চলুন এই ৭ নিয়ম
-
‘সেলিব্রিটি বলেই আমাকে ইউজ করেছেন’, মমতার তারকা-প্রীতি নিয়ে বেনজির তোপ রচনার
-
বকেয়া পারিশ্রমিক চাইতেই পরিচালকের মারধর! অঝোরে কান্না ‘লাপাতা লেডিজ’-এর অভিনেতার
-
বিশ্বকাপের মাঝেই অনাগত সন্তানের মৃত্যু! শোকে পাথর ডাচ তারকা, পরের ম্যাচগুলি খেলবেন?