বর্তমানে প্রশংসা এবং দর্শকের ভালবাসায় ভাসছেন বিক্রান্ত মাসে। সৌজন্যে ‘মুসাফির ক্যাফে’। সম্পর্কের জটিল ধাঁধা, বদলে যাওয়া সমীকরণের গল্পের নায়ক ‘চন্দর’কে নিয়ে এইমুহূর্তে দর্শকমহলে উন্মাদনার অন্ত নেই। এই সিরিজ যে বিক্রান্তের জীবনের অন্যতম মাইলফলক হয়ে থেকে যাবে, তা বলাই বাহুল্য। এমন আবহেই আতশকাচে অভিনেতার পারিবারের ধর্মীয় সমীকরণ। এক পরিবারে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানের শান্তির সহাবস্থান। কীরকম?
আরও পড়ুন:
বিক্রান্তের মন্তব্য, তাঁর বাবা জলি মাসে খ্রিস্টান, নিষ্ঠা ভরে সেই ধর্মের আচার রীতি পালন করেন। মা মিনা মাসে হলেন শিখ। কারণ শিখ পরিবারেই জন্ম তাঁর। আর ভাই মঈন মাসে মুসলিম ধর্মাবলম্বী। কীভাবে সম্ভব?
‘মুসাফির ক্যাফে’র চন্দর ওরফে বিক্রান্ত এক সাক্ষাৎকারে নিজেই সেকথা খোলসা করেছেন। অভিনেতার কথায়, তাঁর পরিবারে চার জন বিভিন্ন ধর্মে বিশ্বাসী। বিক্রান্তের মন্তব্য, তাঁর বাবা জলি মাসে খ্রিস্টান, নিষ্ঠা ভরে সেই ধর্মের আচার রীতি পালন করেন। মা মিনা মাসে হলেন শিখ। কারণ শিখ পরিবারেই জন্ম তাঁর। আর ভাই মঈন মাসে মুসলিম ধর্মাবলম্বী। কীভাবে সম্ভব? বিক্রান্ত জানান, মাত্র ১৭ বছর বয়সেই মা-বাবার অনুমতি নিয়ে ধর্মপরিবর্তন করেন তাঁর ভাই। ইসলাম ধর্মগ্রহণের পর নাম বদলে রাখেন- মঈন। তবে বিক্রান্ত মাসে নিজে হিন্দু ধর্মে বিশ্বাসী। এবং হিন্দু রীতিনীতি মেনেই চলেন। অভিনেতা জানান, তাঁর পরিবার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। কিন্তু ভাই ইসলাম ধর্ম গ্রহণ করায় তাঁর পরিবারকে কটাক্ষ কিংবা সমালোচনার শিকার হতে হয়নি? এপ্রসঙ্গে বিক্রান্ত বলেন, “আমার ভাই যখন ধর্ম পরিবর্তনের কথা বলে তখন আমার বাবা বলেছিলেন, যদি এই পদক্ষেপ তোমাকে শান্তি দেয় তবে তুমি এগিয়ে যাও।” এককথায়, বিক্রান্ত মাসের পরিবার যেন আস্ত ধর্মনিরপেক্ষ ভারত।

সম্প্রতি ‘মুসাফির ক্যাফে’র দ্বিতীয় মরশুমের কথা জানিয়েছেন অভিনেতা। চন্দর ওরফে বিক্রান্ত মাসেই ইঙ্গিত দিয়েছেন সিজন ২-এর গল্প কীরকম হতে চলেছে? অভিনেতার ভাগ করে নেওয়া প্রোমোয় জ্বলজ্বল করে ওঠে চন্দরের সঙ্গে সুধা ও প্রীতি সমীকরণ। ক্যাপশনে উল্লেখ, ‘অসম্পূর্ণ প্রেমের গল্প সম্পূর্ণ করতে ফিরছে সিরিজের দ্বিতীয় মরশুম। পয়লা সিজনেই পরবর্তী মরশুমের ইঙ্গিত মিলেছিল। সিরিজের নতুন প্রোমোয় মহাচমক দিয়েছেন তিন তারকা। মহিমা মাকওয়ানার কথায়, “আপনাদের এত ভালোবাসা পাওয়ার পর কি গল্পটা এখানেই শেষ করে দেওয়া যায়?” উত্তরে বেদিকা পিন্টো বলেন, “গল্প তো কখনো শেষ হয় না।” দুই নায়িকার কথোপকথনে যোগ দেন বিক্রান্ত ম্যাসিও। চন্দরের কথায়, “গল্প শুধু মাঝে মাঝে সাময়িক বিরতি নেয়!”
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোয় কলকাতা থেকে বেনারস বিশেষ ট্রেন, দেবীবন্দনার সঙ্গে বিশ্বনাথ দর্শনও হবে সহজ
-
‘দেশদ্রোহী বলবে’, সিং-খান জুটিতে এশিয়াডে ইতিহাস গড়া পদক, জিতেও দুঃখ যাচ্ছে না দু’জনের
-
নিয়মিত সানস্ক্রিন মেখেও এড়াতে পারছেন না ট্যান? এই ৫ ভুল করলে রোদে পোড়াভাব আটকানো যাবে না
-
সপ্তমীতে জিনিয়ার সঙ্গে প্রেম, পছন্দ ভাসান ডান্স! পুজোর ‘বহুরূপী’ স্মৃতি নিয়ে আড্ডায় শিবপ্রসাদ
-
নকল ডিসিআরের কারিগর! টুলু মামলায় পুলিশের জালে বিএলআরও দপ্তরের ক্যাশিয়ার-সহ ২