সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামগড়ুরের ছানাদের শুধু হাসতে মানা৷ বাকি জগতের হাসতে কোনও মানা নেই৷ তবে নিজের হাসা যতটা সহজ, অন্যকে হাসাতে পারাটা ততটাই কঠিন কাজ৷ এই কাজটাই করে উঠতে পারছেন না আলিয়া৷ তাই দায়িত্ব নিয়েছেন শাহরুখ৷ রীতিমতো ক্লাস নিচ্ছেন ভাট পরিবারের কনিষ্ঠা কন্যার৷ যাতে সঠিক সময় সঠিকভাবে হাসির কথাটি বলে উঠতে পারেন তাঁর ‘ডিয়ার’ কোস্টার৷
দেখুন ‘ডিয়ার জিন্দেগি’র কাহিনির এই দ্বিতীয় পর্ব৷ যেখানে আলিয়াকে ‘জোক রিসাইকেল’ করতে শেখাচ্ছেন শাহরুখ৷
সাধারণ মানুষের সাধারণ কাহিনি সোজাসাপ্টাভাবে দর্শকদের সামনে তুলে ধরা৷ এটাই পরিচালক গৌরী শিন্ডের বিশেষত্ব৷ সাধারণত্বের এই ফর্মুলাতেই পর্দায় অসাধারণ হয়ে উঠেছে শাহরুখ-আলিয়ার আনকোরা জুটি৷
সর্বশেষ খবর
-
যৌনাঙ্গ কাটা, ঘরে উদ্ধার রক্তমাখা গ্রাইন্ডার! প্রেমানন্দ মহারাজের শিষ্যের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
-
বিয়ের আগে ২ বার মা হওয়ার চেষ্টা! ‘বেনামি দুজনের…’, বোমা ফাটিয়ে ফের বিতর্কে স্বরা ভাস্কর!
-
মঙ্গলেই পড়ুয়াদের হাতে ‘সারথি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারবেন হাওড়ার স্কুলে বসেই
-
‘বাকিদের দোষ একজনের উপর চাপানো হয়’, টিম ইন্ডিয়ার ‘কলকাঠি’ নিয়ে বিস্ফোরক গাভাসকর
-
মল্লারপুরে ভুয়ো লটারির কারবার, পুলিশের হাতে ধৃত ৬, উদ্ধার কোটি টাকার টিকিট!