জন্মদিনে শাহরুখ দর্শনে এসে ফ্যানদের কী মূল্য দিতে হল জানেন?

বৃহস্পতিবারের কথা ভুলতে চান অনুরাগীদের একাংশ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০১৭, ০৭:২০

options
link
জন্মদিনে শাহরুখ দর্শনে এসে ফ্যানদের কী মূল্য দিতে হল জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবেগের খেসারত। জন্মদিনে বলি বাদশাকে একেবার চোখের দেখা দেখতে এসেছিলেন ভক্তরা। কে কতটা জাবরা ফ্যান, তারই যেন প্রতিযোগিতা চলছিল। কিন্তু এই আবেগেরই প্রতিদান দিতে হল বহু ফ্যানকে। দিনের শেষে মোবাইল হারিয়ে বাড়ি ফিরলেন অনেকে। শুধু মন্নতের সামনে থেকেই ফোন হারানোর অন্তত ১৩টি অভিযোগ পেয়েছে পুলিশ।

Advertisement

[  ‘পদ্মাবতী’র মুক্তিতে স্থগিতাদেশ চাইল বিজেপি, সায় নেই কংগ্রেসেরও ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু মুম্বই নয়, গোটা দেশে এ খুব চেনা দৃশ্য। ২ নভেম্বর মানেই মন্নতের আশেপাশে ভিড়। দূর-দূরান্ত থেকে আসছেন ফ্যানরা। সকাল থেকেই তাঁরা অপেক্ষায় থাকেন বলি-বাদশাকে শুধু একটিবার চোখের দেখা দেখার জন্য। গতকালও তার ব্যতিক্রম ছিল না। নির্দিষ্ট সময়ে মন্নতের সামনে আসেন শাহরুখ। সঙ্গে ছিল আব্রাম। যথারীতি ভক্তদের দিকে হাত নাড়েন। তাঁদের অভিবাদন গ্রহণ করেন। এই পর্ব মিটতে না মিটতেই আবেগের মূল্য হাড়ে হাড়ে টের ফেলেন অনেকে। সামনে শাহরুখকে দেখে যখন উন্মাদনা তুঙ্গে, তখন দেদার চলেছে হাত সাফাইয়ের কাজ। দিনের শেষে নিজের ফোন আর তাই ফিরে পেলেন না বহু ফ্যান। পুলিশ সূত্রে খবর, মন্নতের সামনে থেকে তখনই প্রায় ১৩টি ফোনচুরির অভিযোগ জমা পড়েছে। সুদূর ছত্তিশগঢ় থেকে এসেছিলেন এক তরুণ ফ্যান। তাঁরও একই হাল হল। ভিড়ের মধ্যে বেশ কিছু মহিলা বিপাকে পড়েছিল। তাঁদের উদ্ধার করে পুলিশ।

Advertisement

১৬ বছর পর ফের বড়পর্দায় অনিল-মাধুরী রোম্যান্টিক জুটি! ]

এদিকে ভিড় এতটাই বেশি ছিল যে তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। মন্নতের নিজস্ব নিরাপত্তারক্ষীরা তো ছিলেনই। পাশাপাশি পুলিশও মোতায়েন ছিল। উন্মাদনা সামলাতে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়। প্রতিবছরের মতো এবারও সাংবাদিকদের ডেকে নিয়েই কেক কাটেন শাহরুখ। জানান, যে ভালবাসা মানুষের থেকে তিনি পেয়েছেন কোনও কিছুতেই তার পরিমাপ হয় না। বাইরে অপেক্ষারত ভক্তদের ভিড়ই তার প্রমাণ দিয়েছে। ৫২-য় পড়লেন বাদশা। কিন্তু আজও তাঁর জন্ম সেই উন্মাদনা অটুট। তবে তার খেসারতও দিতে হচ্ছে।  সে ছবিও তাই ধরা থাকল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.