সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী তারকা আল্লু অর্জুনের (Allu Arjun) জন্মদিন আগামিকাল, শনিবার। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির দ্বিতীয় টিজার। যা মাত্র ঘণ্টা তিনেকে ৩০ লক্ষের বেশি মানুষ দেখে ফেললেন। এরপরই অভিনেতা নিজেই শেয়ার করলেন ‘পুষ্পা’ অবতারে তাঁর বিশেষ লুক। আর তা দেখেও অভিভূত নেটিজেনরা।
কোন অবতারে দেখা দিলেন আল্লু? ছবিটিতে দেখা যাচ্ছে শাড়ি ও সোনার গয়না পরে রয়েছেন তিনি। গলার লেবুর মালা। শরীরের নীল রং ও বাকি বেশভূষায় মনে হচ্ছে যেন কোনও দেবীর সাজে সেজেছেন তিনি। তবে তাঁর হাতে ধরা রয়েছে বন্দুক। কিন্তু কেন এমন বেশ তাঁর? আসলে ছবির প্রথম টিজারে দেখা গিয়েছে, পুষ্পা নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁকে পুলিশ খুঁজছে। সম্ভবত সেই কারণেই এমন ছদ্মবেশ ধরেছেন নায়ক।
#Pushpa2TheRule Begins!!!
Advertisement– https://t.co/UMYGuAixHi @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @SukumarWritings @MythriOfficial
— Allu Arjun (@alluarjun) April 7, 2023
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধি! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ, জানালেন কুণাল]
#Pushpa2TheRule Begins!!! pic.twitter.com/FH3ccxGHb8
— Allu Arjun (@alluarjun) April 7, 2023
আসলে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির তুমুল সাফল্যের পর ছবির সিকুয়েল ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা টু’ ছবির চিত্রনাট্যে বড়সড় বদল ঘটেছে। জানা গিয়েছে, ‘পুষ্পা টু’তে নাকি ‘শ্রীবল্লি’ চরিত্রটার মৃত্যু ঘটবে। শোনা যাচ্ছে, ছবির শুরুতেই মিলবে তার ইঙ্গিত। আপাতত অনুরাগীদের অপেক্ষা, শনিবার নিজের জন্মদিনে কি ফের কোনও চমক দেবেন আল্লু আর্জুন?
[আরও পড়ুন: রাজ্যকে অন্ধকারে রেখে নির্দেশ! রাজভবনের চিঠি প্রত্যাহারের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্যর]
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক