সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতকে তিনি দিয়েছেন নতুন মাত্রা৷ পৌঁছে দিয়েছেন অন্য উচ্চতায়৷ আর তার স্বীকৃতি স্বরূপই এসেছিল অস্কার৷ দেশকে আরও একবার গর্বের আসনে বসাতে তৈরি এ আর রহমান৷ চলতি বছরের অস্কারেও মনোনয়ন পেয়েছেন তিনি৷
‘স্লামডগ মিলেনিয়ার’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন রহমান৷ ভারতীয় সংগীত দুনিয়ার কাছে তা এক অনন্য স্বীকৃতি ও গর্ব৷ সে মুহূর্ত হয়তো আবারও ফিরে আসতে চলেছে৷ ৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও প্রাথমিক বাছাইদের তালিকায় আছেন রহমান৷ এবার তিনি মনোনয়ন পেয়েছেন ‘পেলে দ্য লেজেন্ড’ ছবির জন্য৷ ‘জিঙ্গা’ গানটি জায়গা পেয়েছে এই তালিকায়৷ অরিজিনাল স্কোর বিভাগের ১৪৫টি স্কোরের মধ্যে রয়েছে তাঁর কাজও৷
এর আগে ‘অরিজিনাল স্কোর’ ও ‘অরিজিনাল সং’ বিভাগেই অস্কার পেয়েছিলেন রহমান৷ সেবার সেরা গীতিকার হিসেবে অস্কার পেয়েছিলেন গুলজার৷ ২০১১ সালেও মনোনয়ন পেয়েছিলেন রহমান৷ যদিও অস্কার আসেনি৷ এবার তাই আশায় বুক বেঁধেছে দেশবাসী৷ চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষিত হবে ২৪ জানুয়ারি৷
সর্বশেষ খবর
-
ধোপে টিকল না অসুস্থতার অজুহাত, ধর্ষক আসারামের জামিন খারিজ সুপ্রিম কোর্টে
-
‘নেইমারকে এক্সট্রা টাইমে নামাতাম’, আবেগ নয়, ঝুঁকি নিয়েই বাজিমাত ব্রাজিল কোচ আন্সেলোত্তির
-
ভারত-পাক সীমান্তে উজ্জ্বল কৃতিত্ব, ৪ দশকের অভিজ্ঞ সেনাকর্তাই এবার নয়া সেনাপ্রধান
-
‘পাঠানদের বলো চৌহান আসছে’, অজয় দেবগনের গর্জনে খেপে লাল ক্ষত্রিয় পরিষদ! বিতর্ক চরমে
-
সব হারিয়ে ভাঙল ঘুম! অত্যাচারে ঘরছাড়াদের আইনি সহায়তা দিতে শুরু ‘এক ডাকে অভিষেক’