সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগে ফের বিপাকে শাহিদ-আলিয়ার ‘উড়তা পাঞ্জাব’৷ এবারে আপত্তি উঠেছে ‘পাঞ্জাব’ শব্দ নিয়েই৷ শুধু নাম নয়, ছবি থেকে পাঞ্জাব, রাজনীতি ও নির্বাচনের সমস্ত রকম উল্লেখ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সংশোধনী কমিটি৷
ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কে পরিচালক অভিষেক চৌবের ছবি৷ প্রথমেই সেন্সর বোর্ড আপত্তি তোলে ছবিতে ব্যবহৃত অশ্রাব্য গালিগালাজ নিয়ে৷ সেগুলি বাদ দিয়ে ছবি মুক্তির কথা বলা হয়৷ কিন্তু, প্রযোজক-পরিচালকরা তা বাদ দিতে নারাজ হওয়ায়৷ বিষয়টি যায় সংশোধনী কমিটির কাছে৷
তাতেই আরও বিপদে ‘উড়তা পাঞ্জাব’৷ সূত্রের খবর, বলিউডের এই ছবি নিয়ে আপত্তি তুলেছে পাঞ্জাবে ক্ষমতাসীন অকালি দলই৷ এর কারণ ছবির বিষয়বস্তু৷ যাতে তুলে ধরা হয়েছে পাঞ্জাবে বেড়ে চলা মাদক মাফিয়াদের বাড়বাড়ন্ত৷
আর এই বিষয় নিয়েই বেশ কিছুদিন ধরে সরগরম পাঞ্জাবের রাজ্য রাজনীতি৷ এমনকি বিধানসভার গত মরশুমে মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকে বেশ চাপে রেখেছিলেন বিরোধীরা৷ রিয়েল লাইফের এই পরিস্থিতির প্রভাবেই মুক্তির মাত্র কয়েকদিন আগে আশঙ্কা তৈরি হয়েছে রিলের পাঞ্জাবের বক্স-অফিসের উড়ানে৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!