Neha Singh Rathore

পহেলগাঁওতে জঙ্গিহানা নিয়ে বিদ্বেষমূলক পোস্ট, আইনি বিপাকে লোকসঙ্গীত শিল্পী

পহেলগাঁওয়ে জঙ্গিহানায় পর্যটকদের প্রাণহানিতে ফুঁসছে গোটা দেশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১৫:৪৮

options
link
পহেলগাঁওতে জঙ্গিহানা নিয়ে বিদ্বেষমূলক পোস্ট, আইনি বিপাকে লোকসঙ্গীত শিল্পী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় ফের সন্ত্রাসবাদ। পহেলগাঁওয়ের বৈসরনের রক্তে রাঙা। ধর্মীয় পরিচয় বেছে বেছে জঙ্গি হামলার শিকার নিরীহ পর্যটকরা। তার জেরে ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিততে X হ্যান্ডেলে বিতর্কিত পোস্ট করে বিতর্কে লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর (Neha Singh Rathore)। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

অভয় প্রতাপ সিং নামে জনৈক এক ব্যক্তি ওই লোকসঙ্গীত শিল্পী বিরুদ্ধে লখনউয়ের হজরতগঞ্জ থানার দ্বারস্থ হন। তাঁর দাবি, সম্প্রতি X হ্যান্ডেলে লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর একটি বিতর্কিত পোস্ট করেন। ওই পোস্টের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। ভারতে সৌভ্রাতৃত্ব বিঘ্নিত হতে পারে। অভিযোগ পাওয়ামাত্রই লোকসঙ্গীত শিল্পীর বিরুদ্ধে রাষ্ট্রদোহিতা-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। তাঁকে আটক করা হয়েছে বলেও খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরনে হামলা (Pahalgam Terror Attack) চালায় জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন। তাঁদের মধ্যে মাত্র একজন স্থানীয়। বাকিরা পর্যটক। পাকিস্তানের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দিয়েছে ভারত। বাতিল করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য। পহেলগাঁও হামলায় পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার হাত দেখছে নয়াদিল্লি। এই আবহেই ভারতের বিরুদ্ধে লাগাতার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো। ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানিমূলক কনটেন্ট ছড়ানো হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ নেয় সরকার। ডন, সামা টিভি, এআরওয়াই নিউজের মতো চ্যানেলগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফরূক-এর মতো পাক সাংবাদিকদের চ্যানেল নিষিদ্ধ হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, নিষিদ্ধ করা হয়েছে শোয়েব আখতারের চ্যানেলও। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে খবর।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.