ফের দুঃসংবাদ সিনেজগতে। প্রয়াত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা প্রযোজক তথা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের প্রাক্তন চেয়ারম্যান পহেলাজ নিহালনি (Pahlaj Nihalani)। বলিউড মাধ্যম সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন যকৃত-সংক্রান্ত সমস্যায়।
আরও পড়ুন:
হিন্দি সিনেজগতে প্রযোজক হিসেবে অত্যন্ত পরিচিত মুখ পেহলাজ নিহালানি। দীর্ঘ কর্মজীবনে তিনি ‘আঁখেঁ’, ‘আন্দাজ’, ‘তালাশ’, ‘রঙ্গিলা রাজা’-এর মতো ছবি প্রযোজনা করেছেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ মুম্বইতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পহেলাজ নিহালনি। এদিন বিকেল ৩টেয় সান্তাক্রুজের নিকটবর্তী শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয় পরিবারের তরফে। পহেলাজের পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “গভীর শোকের সাথে আমরা জানাচ্ছি যে, ৪ জুন ২০২৬, আমাদের প্রিয় পেহলাজ পরলোকগমন করেছেন। আজই বিকেল তিনটেয় সান্তাক্রুজ হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য করা হবে।” হিন্দি সিনেজগতে প্রযোজক হিসেবে অত্যন্ত পরিচিত মুখ পেহলাজ নিহালানি। দীর্ঘ কর্মজীবনে তিনি ‘আঁখেঁ’, ‘আন্দাজ’, ‘তালাশ’, ‘রঙ্গিলা রাজা’-এর মতো ছবি প্রযোজনা করেছেন।

পহেলাজ নিহালনি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দু’বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কলমের খোঁচায় যেমন তৎকালীন বহু সিনেমার দৃশ্য ছাঁটা হয়েছে, তেমনই আবার বহু ছবি আটকেও গিয়েছে।
পহেলাজ নিহালনি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দু’বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কলমের খোঁচায় যেমন তৎকালীন বহু সিনেমার দৃশ্য ছাঁটা হয়েছে, তেমনই আবার বহু ছবি আটকেও গিয়েছে। সেই তালিকায় ‘জুলি ২’, শাহরুখ-অনুষ্কার ‘জব হ্যারি মেট সেজল’, দীপিকা পাড়ুকোনের ‘পদ্মাবত’, রত্না পাঠক শাহ ও কঙ্কনা সেন শর্মার ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘বাবুমশাই বন্দুবাজ’-এর মতো একাধিক সিনেমা রয়েছে। শোনা যায়, নওয়াজের ছবি দেখে যৌন দৃশ্যে ৪৮ টি কাটের নির্দেশ দিয়েছিলেন নিহালনি। এমনকী শাহরুখের ছবি থেকে ‘ইন্টারকোর্স’ শব্দটিও ছেঁটে ফেলতে বলেছিলেন। দু’বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যান পদে থাকাকালীন এহেন অজস্র উদাহরণ তৈরি করেছিলেন তিনি। যার জেরে ইন্ডাস্ট্রিতে পহেলাজকে অনেকে ‘সংস্কারি’ তকমাও দিয়েছিলেন। প্রযোজকের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জল দুর্নীতিতে গ্রেপ্তার সত্যেন্দ্র জৈন! ‘মিথ্যে অভিযোগ’, বিজেপিকে তোপ দেগে দাবি কেজরির
-
ঘুপচি ঘর, সংকীর্ণ পথ, নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থাও! নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ৯ মৃত্যুতে সামনে ছত্রে ছত্রে অব্যবস্থা
-
‘দাউদাউ আগুন সিঁড়িতে, মরেই যেতাম’, বিভীষিকাময় মুহূর্ত ভুলতে পারছেন না আবাসিকরা
-
মাকে হারানোর যন্ত্রণা নিয়েও মাঠে, হাফসেঞ্চুরি করে অঝোরে কান্না প্রাক্তন নাইট নীতীশ রানার
-
হরমুজ ফসকেছে ইরানের মুঠি থেকে! মার্কিন চালে অস্বস্তিতে তেহরান