Dhurandhar 2

বলিউড সংগঠনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘ধুরন্ধর ২’তে পাকশিল্পীরা, দিলজিতে দোষ! রণবীরে ‘সাত খুন মাফ’?

'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিতে পাকিস্তানিদের অভিনয়। 'ইয়াসির'-এর ভূমিকায় অভিনয় করা অভয় অরোরার মন্তব্যে উঠছে প্রশ্ন। পাকশিল্পীদের নিয়ে অভিনয় করায় দিলজিৎ দোসাঞ্ঝ যদি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন, তাহলে রণবীর সিং কিংবা আদিত্য ধরের বেলায় সমস্যা নেই কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৩:০৫

options
link
বলিউড সংগঠনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘ধুরন্ধর ২’তে পাকশিল্পীরা, দিলজিতে দোষ! রণবীরে ‘সাত খুন মাফ’?
বলিউড সংগঠনের নিষেধাজ্ঞা সত্ত্বেও 'ধুরন্ধর ২'তে পাকশিল্পীরা। ছবি- সংগৃহীত

পঁচিশ সালে ‘সর্দারজি ৩’ সিনেমায় একাধিক পাকিস্তানি শিল্পীকে কাস্ট করায় বিতর্কে জড়িয়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় সন্ত্রাস হামলার আবহে ‘পাঞ্জাব দি পুত্তরে’র দেশভক্তি নিয়েও প্রশ্ন তুলেছিল গেরুয়া শিবির। উঠেছিল দিলজিৎ দোসাঞ্ঝকে বয়কটের ডাক। কারণ এক়টাই, বলিউড সংগঠনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন পাকিস্তানি তারকাদের সঙ্গে কাজ করেছেন গায়ক-অভিনেতা? কিন্তু ২০২৬ সালের মার্চ মাসে কি পুরো দৃশ্যটাই বদলে দিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’? যে সিনেমায় এত দেশভক্তির জোয়ার, সেই ছবিতেই কিনা পাকিস্তানি শিল্পীদের আনাগোনা! এমন প্রশ্নই উঠছে, ‘ধুরন্ধর’ অভিনেতা অভয় অরোরার মন্তব্যে।

Advertisement

অভয় অরোরার মন্তব্য, “ব্যাংককে শুটিং চলাকালীন আমাদের সেটে এমন কজন উপস্থিত ছিলেন, যাঁরা আদতে করাচির লিয়ারির বাসিন্দা। তবে বর্তমানে তাঁরা ব্যংককে থাকেন। বেশ কিছু ভিড়ের দৃশ্যে ওঁরা অভিনয় করেছেন।…”

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ আরশাদ পাপ্পুর ভাই ‘ইয়াসির’-এর ভূমিকায় অভয় অরোরা। ছবি- সংগৃহীত

আদিত্য ধর পরিচালিত ছবিতে গ্যাংস্টার আরশাদ পাপ্পুর ভাই ‘ইয়াসির’-এর ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন অভয়। সেই অভিনেতাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’- (Dhurandhar 2)এ কজন পাকিস্তানি অভিনয় করেছেন। অভয় অরোরার মন্তব্য, “ব্যাংককে শুটিং চলাকালীন আমাদের সেটে এমন কজন উপস্থিত ছিলেন, যাঁরা আদতে করাচির লিয়ারির বাসিন্দা। তবে বর্তমানে তাঁরা ব্যংককে থাকেন। বেশ কিছু ভিড়ের দৃশ্যে ওঁরা অভিনয় করেছেন।” কিন্তু কেন পাকিস্তানিদের কাস্ট করা হল? সেপ্রসঙ্গে অভয়ের ব্যাখ্যা, “আসলে লিয়ারির স্থানীয় বাসিন্দা হওয়ায় সেট নিয়ে তাঁদের মতামতের প্রয়োজন ছিল। ওঁরাও আমাদের ছবির সেট ঘুরে দেখে চমকে গিয়ে বলেছিলেন, এটা তো আসল লিয়ারির মতোই। এত খুঁটিনাটি তুলে ধরলেন কী করে? সিনেমার বেশ কিছু নেপথ্য দৃশ্যে ওঁদের দেখাও গিয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রিলিজের পর থেকেই আদিত্য ধর পরিচালিত সিনেমার কপালে ‘প্রোপাগান্ডা’ তকমা জুটেছে। এমনকী দর্শকমহলের একাংশও অভিযোগ তুলেছে, নির্দিষ্ট এক রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে এই ছবি তৈরি হয়েছে। সরাসরি বললে, সমালোচকদের নিশানায় গেরুয়া শিবির। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, পাকশিল্পীদের নিয়ে অভিনয় করায় দিলজিৎ দোসাঞ্ঝ যদি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন, তাহলে রণবীর সিং কিংবা আদিত্য ধরের বেলায় সমস্যা নেই কেন?

অভয় অরোরার এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, এবেলায় বলিউড সংগঠনের নিষেধাজ্ঞা, প্রতিবাদ কোথায়? দিলজিৎ দোসাঞ্ঝের বেলায় যত দোষ আর রণবীর সিংয়ের দেশভক্তির সিনেমার বেলায় ‘সাত খুন মাফ’? উল্লেখ্য, রিলিজের পর থেকেই আদিত্য ধর পরিচালিত সিনেমার কপালে ‘প্রোপাগান্ডা’ তকমা জুটেছে। এমনকী দর্শকমহলের একাংশও অভিযোগ তুলেছে, নির্দিষ্ট এক রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে এই ছবি তৈরি হয়েছে। সরাসরি বললে, সমালোচকদের নিশানায় গেরুয়া শিবির। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, পাকশিল্পীদের নিয়ে অভিনয় করায় দিলজিৎ দোসাঞ্ঝ যদি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন, তাহলে রণবীর সিং কিংবা আদিত্য ধরের বেলায় সমস্যা নেই কেন?

Advertisement

প্রসঙ্গত, বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করতেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউড সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ নিষিদ্ধ হয় এদেশে। পহেলগাঁও হামলার আবহে সেই নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি হয়েছে, বললেও অত্যুক্তি হয় না!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.