সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনুষ (Dhanush) আপাতত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শেখর কামুল্লা পরিচালিত তেলুগু সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ছবির নাম ‘ডি ৫১’। তিরুপতি মন্দিরের সামনে সেই ছবির শুটিংই চলছিল। পরনে মলিন পোশাক। একমুখ দাঁড়ি। ধনুষকে যেন একনজরে চেনা দায়! কিন্তু সিনেমার শুটিং দেখেই সেখানে ভিড় জমাতে শুরু করেন অনেকে। তারপরই বাঁধে গণ্ডগোল! যার জেরে বিপাকে পড়তে হয় দক্ষিণী তারকাকে।
ধনুষের শুটিংয়ের ভিডিও লোকেশন থেকেই ভাইরাল হয়। সেখানেই দেখা যায় যে, অগণিত লোক ভিড় জমিয়েছেন শুটিং দেখতে। যার ফলে তিরুপতি মন্দিরের সামনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশও পরিস্থিতি সামাল দিতে পারেনি। শেষমেশ ভিড়ের ঠেলায় শুটিং বন্ধ করে দিতে বাধ্য হন তাঁরা।
[আরও পড়ুন: হোটেলে গিয়ে দুর্ঘটনা! রক্তারক্তি কাণ্ড সৌমিতৃষার, হাসপাতালে ছুটতে হল মিঠাইকে]
মঙ্গলবার তিরুপতির আলিপিরির হরে রাম হরে কৃষ্ণ রোডে ব্যাপক যানজট হয়। শুটিংয়ের কারণে মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। অন্য রাস্তা দিয়ে যাওয়ার নির্দেশ দেন। তারফলেই যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন বেগতিক হয় যে, শেষমেশ শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়।
#D51 #Dhanush sir New Movie shooting #tirupati 💥 @dhanushkraja 😻 Sir pic.twitter.com/kZ70rAWAXf
— DhanushFC (@Dhanush1FC) January 31, 2024
[আরও পড়ুন: মারধর-গালিগালাজের অভ্যেস বনশালির! নতুন কাজের আগেই কী শর্ত দিলেন রণবীর?]
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?