শ্রীদেবীর মৃত্যুতেও রাজনীতির অভিযোগ, গুণীজনদের রোষে কংগ্রেস

কংগ্রেসের একটি টুইট ঘিরেই যত কাণ্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ১৬:৩৫

options
link
শ্রীদেবীর মৃত্যুতেও রাজনীতির অভিযোগ, গুণীজনদের রোষে কংগ্রেস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর শোকজ্ঞাপনেও রাজনীতি। শ্রীদেবীর অকাল প্রয়াণে যেখানে গোটা দেশে শোকের ছায়া, সেখানে কংগ্রেসের শ্রদ্ধাজ্ঞাপনে উঠল রাজনীতির অভিযোগ। জাতীয় কংগ্রেসের একটি টুইট ঘিরেই যত কাণ্ড। সেই টুইটের জেরে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতেই ড্যামেজ কন্ট্রোলে নামে শতাব্দী প্রাচীন দল। তড়িঘড়ি ডিলিট করে দেওয়া হয় সেই বিতর্কিত টুইট। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। টুইটের স্ক্রিনশট টুইট করে প্রতিবাদ জানান বিজেপি সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়াল। সেলেব থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলিও তীব্র সমালোচনা করেন কংগ্রেসের।

Advertisement

DW3eKq-WsAEVB8Y

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[চোখের চমক, মিষ্টি গলা আর অনবদ্য এক অভিনেত্রীকে হারিয়ে শোকাহত টলিপাড়া]

Advertisement

কী এমন টুইট করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে? রবিবার শ্রীদেবীর মৃত্যুর খবর চাউর হতেই দেশের বিনোদন জগত থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের সমবেদনা জানান। পাঁচটি ফিল্ম ফেয়ার পুরস্কার জয়ী অভিনেত্রী শ্রীদেবীর জন্য শোকস্তব্ধ গোটা দেশ। এটাই স্বাভাবিক। বিভিন্ন রাজনৈতিক দলগুলিও সমবেদনা জানায় নেটদুনিয়ায়। বিপত্তি বাধে কংগ্রেসের টুইটে। সেখানে অভিনেত্রীর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি বলা হয়, তাঁকে ২০১৩ সালে তৎকালীন ইউপিএ সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল। আর তাতেই চটে লাল নেটিজেনরা। কোন সরকারের আমলে তিনি পদ্ম সম্মান পেয়েছিলেন, এমন দিনে তা উল্লেখ করার প্রয়োজনীয়তা আছে কি? প্রশ্ন তোলেন বহু বিশিষ্ট মানুষ। শিল্পীর সম্মান তাঁর কাজে। সরকার বদলায় কালের নিয়মে, কিন্তু শিল্পীর কাজকে সম্মান জানায় সকলেই। এটাই দস্তুর। তাঁকে কে সম্মান জানিয়েছে বা কে জানায়নি, মৃত্যুদিনে তা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এমন স্পর্শকাতর ঘটনার মধ্যে সেই বিষয়টি উল্লেখ করে কী প্রমাণ করতে চাইল শতাব্দী প্রাচীন দল, কেউই ঠাওর করতে পারেননি। শাসকদল বিজেপির বক্তব্য, শিল্পীর মৃত্যুর খবরেও রাজনীতি করতে ছাড়ল না কংগ্রেস। নিজেদের ঢাক নিজেরাই পিটিয়ে বেড়ায় বলে অভিযোগ তোলেন গেরুয়া শিবিরের নেতারা।

[মৃত্যুর আগেও হাসিমুখে ছিলেন শ্রীদেবী, ভাইরাল ভিডিও]

বহু বিদগ্ধ ব্যক্তিত্বরাও ঘটনার তীব্র নিন্দা করেছেন। অনেকেই দেশের কলঙ্ক বলে অভিহিত করেছেন কংগ্রেসকে। পরেশ রাওয়ালের মতো ব্যক্তিত্বরাও ছেড়ে কথা বলেননি কংগ্রেসকে। বলেছেন, সব কিছু নিয়েই রাজনীতি করার অভ্যাসটা গেল না কংগ্রেসের। কিন্তু আক্রমণে পরেশের মতো তীব্রতা না থাকলেও অনেক গুণীজনই কংগ্রেসের এমন শোকবার্তা ভাল চোখে নেননি। তাঁদের মতে, এতে শিল্পীর গুণকে রাজনীতির সংকীর্ণ মাপকাঠিতে বাঁধার চেষ্টা হয়েছে। যা কংগ্রেসের মতো প্রাচীন দলের পক্ষে শোভনীয় নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.