সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার নিয়ে ঠাট্টা! ‘ডেথ স্টান্ট’-এর মাশুল এখনও গুনতে হচ্ছে পুনম পাণ্ডেকে। এখনও তাঁকে কটাক্ষ করতে ছাড়ছেন না নেটিজেনরা। আর এই আবহে আচমকাই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ক্য়ানসার সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেললেন মডেল-অভিনেত্রী।
পুনম পাণ্ডে (Poonam Pandey) চেয়েছিলেন সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা দিতে। যার জন্য নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে দিয়েছিল তাঁর টিম। কিন্তু হয়ে যায় ঠিক উলটো। নিজের মৃত্যু নিয়ে তো বটেই, এমনকী ক্যানসারের মতো মারণরোগ নিয়ে তাঁর বদ রসিকতার জেরে খেপে ওঠেন ভক্তরা। যে পুনম পাণ্ডে ছিলেন এযাবৎকাল নীলদুনিয়ার রাতরানি, মৃত্যুর ‘নাটকে’র পর রাতারাতি তিনি একেবারে ‘ভিলেন’ হয়ে ওঠেন! শুধু কটাক্ষ আর অপমানই নয়, তাঁর বিরুদ্ধে দায়ের হয় ১০০ কোটি টাকার মানহানি মামলাও।
[আরও পড়ুন: ‘কংগ্রেসের সঙ্গে সমঝোতাতেই পাঞ্জাবে আপের একলা চলো’, অশান্তির মাঝে সাফাই কেজরির?]

যদিও তখনও সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে করা নিজের ছবি, মন্তব্য ও ভিডিও ডিলিট করেননি পুনম। কিন্তু এবার করলেন। স্বাভাবিক ভাবেই নেটদুনিয়ায় নতুন করে শোরগোল পড়ে যায়। অনেকের মনেই প্রশ্ন উঁকি মারতে থাকে, হঠাৎ কী এমন হল যে সব ক্যানসার সংক্রান্ত পোস্টগুলি ডিলিট করে দিলেন? সেই চর্চা শুরু হতেই আবার একটি নতুন স্টেটাস আপডেট করেন পুনম। লেখেন, “সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে।”

এহেন স্টেটাসের জন্যও কটাক্ষের মুখে পড়তে হয়েছে পুনমকে। অনেকেই লিখেছেন, আবার কী সত্যি জানাবেন তিনি? আর কোন সত্যি বলাটা বাকি আছে? কেউ কেউ আর একধাপ এগিয়ে লিখেছেন, “আপনার থেকে আর কোনও সত্যি আমরা জানতে চাই না।” সব মিলিয়ে নিজের ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করতে চাইলেও সমালোচনা পিছু ছাড়ছে না পুনমের।
[আরও পড়ুন: বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে সন্দেশখালি ইস্যু, মমতার সমালোচনা অমিত শাহ, অগ্নিমিত্রার]
সর্বশেষ খবর
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার