Poonam Pandey

দিওয়ালির বাজারে হিট ‘পুনম পাণ্ডে পটাখা’, বিতর্কিত নায়িকা বলছেন…

মুম্বইয়ে দেদার বিকোচ্ছে পুনম পাণ্ডের নামের আতসবাজি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২৫, ১৯:২৭

options
link
দিওয়ালির বাজারে হিট ‘পুনম পাণ্ডে পটাখা’, বিতর্কিত নায়িকা বলছেন…

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতার পাঠ দিতে গিয়ে ‘ডেথ স্টান্ট’ করে চব্বিশ সালে জোর বিতর্কের মুখে পড়েছিলেন পুনম পাণ্ডে। মারণ রোগকে নিয়ে ঠাট্টা-তামাশা করায় কটুক্তি শুনতে হয়েছিল মডেল অভিনেত্রীকে। তবে তাঁকে নিয়ে নিন্দে-সমালোচনা যতই হোক, পুনমের জনপ্রিয়তায় কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! বরং ‘শরীরী নষ্টনীড়’ দেখে চড়চড়িয়ে বেড়েছে তাঁর অনুরাগীর সংখ্যা। এবার পঁচিশের দিওয়ালির বাজারে আবারও চর্চার শিরোনামে বিতর্কিত নায়িকা।

Advertisement

খবর, মুম্বইয়ের বাজার ছেয়ে গিয়েছে পুনম পাণ্ডের নামের আতসবাজিতে। পুনম পটাখা, পুনম ফুলঝুড়ি, পুনম রং মশাল… কী নেই সেই তালিকায়? প্যাকেটের গায়ে লাল রঙের পোশাক পরনে বোল্ড পুনম পাণ্ডে উঁকি দিচ্ছেন! আর সেই আতসবাজির সন্ধান পান তাঁরই এক বন্ধু। অতঃপর পুনমকে ভিডিও কলে সেই ছবি দেখাতেই তাঁর আনন্দ যেন আর বাঁধ মানতে চাইল না। নিজের নামের আতসবাজির প্যাকেট দেখে রীতিমতো লাফিয়ে উঠলেন পুনম পাণ্ডে। তবে প্রথমটায় বিশ্বাস করতে চাননি। পালটা বন্ধুকে জিজ্ঞেস করেন, ‘তুমি সত্যি বলছ?’ শুধু তাই নয়, মুম্বইয়ের কোন স্থানীয় বাজারের দোকানে তাঁর নামে আতসবাজি পাওয়া যাচ্ছে, সেই ঠিকানাও জানতে চান পুনম।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

Advertisement

সেই ভিডিও কলের নানা মুহূর্ত কোলাজ করে সোশাল পাড়ায় শেয়ার করেন পুনম পাণ্ডে। মডেল অভিনেত্রীর মন্তব্য, “আচ্ছা, বেশ, কিন্তু আমাকে আতসবাজির ব্র্যান্ড আম্বাসাডর বানালো কে?” সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন চর্চিত অভিনেত্রীর অগণিত ভক্ত। প্রসঙ্গত, সম্প্রতি ‘লভ কুশ রামলীলা কমিটি’ আয়োজিত নাটকে মন্দোদরীর চরিত্রে অভিনয়ের কথা ছিল পুনম পাণ্ডের। তবে বিতর্কিত নায়িকাকে দিয়ে সেই চরিত্র করাতে নারাজ উদ্যোক্তারা। শেষমেশ নাটকের কাস্টিং থেকে বাদ পড়েছেন পুনম পাণ্ডে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.