সুকুমার সরকার: একদিকে পরীমণি, আরেক দিকে বিদ্যা সিনহা মিম। মাঝখানে পরীমণির স্বামী সরিফুল ইসলাম রাজ। ব্য়স, তিল থেকে তাল হয়ে একেবারে বোমা। মিমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে সোশ্য়াল মিডিয়ায় একরকম বোমা ফাটালেন পরীমণি! অবশ্য চুপ থাকলেন না মিমও। আকার ইঙ্গিতে তিনিও বুঝিয়ে দিলেন পরীমণির এরকম আচরণ মোটেই সভ্য নয়!
ব্যাপারটা ঠিক কী ঘটেছে?
ঘটনার সূত্রপাত মিম ও রাজের দুটি ছবি ‘পরাণ’ ও ‘দামাল’ দর্শকরা পছন্দ করে। এই জুটি বেশ সফলও। সেই থেকেই রাজ ও মিমের মধ্যে একটা সুসম্পর্ক নজর করেছেন পরীমণি। ব্যস, সন্দেহ জমে জমে পাহাড়। আর সেই ক্ষোভ থেকেই ফেসবুকে আক্রমণ পরীমণির (Pori moni)।

[আরও পড়ুন: অর্জুনকে বিয়ে করতে অবশেষে রাজি মালাইকা! প্রকাশ্যে মনের কথা লিখলেন বলিউড সুন্দরী]
পরীমণি ফেসবুকে লিখলেন, ”আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, কোন ধরনের পারিবারিক আবহে বড় হয়েছি, আমার চারপাশটা কেমন— এখন যে বা যারা কোনও প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এ সবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব।”

তবে এসব দেখে চুপ থাকেননি মিমও। তিনি ফেসবুকে স্বামীর সঙ্গে একটি ভিডিও আপলোড করে লিখলেন, ”আমার প্রথম জন্মদিন ভালবাসার মানুষের সঙ্গে। তোমায় পাশে পেয়ে আমার জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। ধন্যবাদ, এই সারপ্রাইজ দেওয়ার জন্য।” অনুরাগীদের মত, পরীমণিকে চুপ করতেই এই ভিডিও আপলোড করেছেন মিম।
[আরও পড়ুন: লক্ষ্মীবারে লক্ষ্মীর আগমন, হাসপাতাল থেকে কন্যাসন্তান নিয়ে বাড়ি ফিরলেন রণলিয়া]
সর্বশেষ খবর
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?