সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে (West Bengal Election) প্রার্থী হননি। কিন্তু বিজেপির (BJP) তারকা প্রার্থী হিসেবে প্রচার করে চলেছেন। এরই মাঝে নিজের নতুন ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। ছবির নাম ‘জতুগৃহ’ (Jatu Griha)। পরিচালনায় সপ্তাশ্ব বসু (Saptaswa Basu)।
View this post on InstagramAdvertisement
রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন সপ্তাশ্ব বসু। কাহিনি যেটুকু জানা গিয়েছে তাতে কলকাতার ছেলে রেহান পাহাড়ে গিয়ে নিজের বন্ধুর ‘ঠিকানা’ নাম এর হোটেলে ম্যানেজার হিসেবে কাজ শুরু করে। সেখানে এক স্থানীয় মেয়েকে তার পছন্দ হয় যে ম্যানসনে একলা থাকতে ভালোবাসে। জায়গাটা ভূতুড়ে বলেই সকলে জানে। রেহান কি পারবে অলৌকিক শক্তির সঙ্গে লড়াই করে ফিরিয়ে আনতে নিজের প্রেম? না সেও হারিয়ে যাবে? ছবিতে বনির বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে অনামিকা চক্রবর্তীকে।
[আরও পড়ুন: পথকুকুরের গায়ে তৃণমূলের ভোট প্রচারের স্টিকার, ক্ষুব্ধ অভিনেত্রী শ্রীলেখা]
হরর ড্রামা এই গল্পটি ও চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। আবহ সংগীত সাজিয়েছেন ডাব্বু। তপসিয়ার গ্রিড রেস্তরাঁয় ঘটা করে পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়। উল্লেখ্য, এর আগে ‘নেটওয়ার্ক’ ও ‘প্রতিদ্বন্দ্বী’র মতো সিনেমা তৈরি করেছেন সপ্তাশ্ব। প্রতিবারই আলাদা ও মৌলিক গল্প বলার চেষ্টা করেছেন। এবারও সেই ধারা বজায় রাখার ইচ্ছে রয়েছে তাঁর। গল্পের ভিত ভৌতিক হলেও তাতে সাইকোলজিক্যাল ও ইমোশনাল এলিমেন্ট রয়েছে বলে জানান তিনি। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে বেশ হট লুকে দেখা গিয়েছিল বনিকে। বেশ প্রশংসা করেছিলেন অনুরাগীরা। মনে করা হচ্ছে নিজের নতুন এই ছবির জন্যই ভিন্ন লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন নায়ক।
View this post on Instagram
[আরও পড়ুন: মিমিকে কাছে পেয়ে ভোট ছেড়ে সেলফিতে মজে পোলিং অফিসার, কড়া শাস্তি কমিশনের]
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র