স্ট্যান্ড-আপ কমেডির নামে যৌনগন্ধী মন্তব্য! মারাত্মক বিতর্কে প্রণীত মোরের শো। সম্প্রতি ‘বিরিয়ানির বদলে যৌন সুবিধে’ চাওয়া মন্তব্যের জেরে বিতর্কের শিরোনামে নাম লেখায় কৌতুকশিল্পীর কমেডি শো। এমন আবহেই এবার সংশ্লিষ্ট শোয়ের এক ভিডিও নিয়ে নেটভুবনে কার্যত মারকাটারি পরিস্থিতি! যেখানে মৃত পুরুষের গোপনাঙ্গের আকার নিয়ে জনৈক তরুণী চিকিৎসকে মশকরা করতে শোনা গিয়েছে। এর শোয়ে এহেন অসংবেদনশীল কৌতুক পরিবেশনের জেরেই ফের রোষানলে পড়তে হল প্রণীতকে।
আরও পড়ুন:
কৌতুকশিল্পী হিসেবে প্রণীত মোরের জনপ্রিয়তা নেহাত মন্দ নয়। সম্প্রতি তাঁর শোয়ে গিয়েই সেজল পাওয়ার নামে এক তরুণী চিকিৎসক কৌতুকের নামে যে মন্তব্য করেন, তাতে হতবাক সভ্যসমাজ। সেজলের উদ্দেশে প্রশ্ন ছোড়া হয়েছিল, ময়নাতদন্তের সময় চিকিৎসকরা কি গম্ভীর থাকেন নাকি ঠাট্টা-তামাশা করেন? প্রত্যুত্তরে ওই মহিলা ডাক্তার জানান, মাঝেমধ্যেই তিনি ও তাঁর সহকর্মীরা মৃত পুরুষদের গোপনাঙ্গের আকারের তুলনা টেনে ঠাট্টা-তামাশা করেন। আর এহেন মন্তব্য সোশাল পাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়তেই বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে ওই চিকিৎসককেও। কারও মন্তব্য, ‘এহেন রসিকতা দেহদাতাদের অপমান!’ কেউ বা আবার শালীনতার পাঠ দিয়েছেন। কারও বা কটাক্ষ, ‘মৃত ব্যক্তির শরীর নিয়ে রসিকতা এবং সেটা খুল্লমখুল্লা ফলাও করে বলা অন্তত একজনকে চিকিৎসককে মানায় না।’ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নেটপাড়ায় প্রণীত মোরের শো বয়কট করার ডাক উঠেছে।
“ইচ্ছাকৃতভাবে কারও ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। এরকম মন্তব্য করা আমার উচিত হয়নি। আমি অনুতপ্ত।” যদিও তাতে চিড়ে ভেজেনি!
এদিকে বিতর্ক বাড়তেই ক্ষমা চেয়ে নিয়েছেন সেজল পাওয়ার। সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় করজোড়ে ওই তরুণী চিকিৎসকের মন্তব্য, “আমি ভীষণ দুঃখিত। ভাইরাল হওয়া ক্লিপটি প্রায় দুই মাস আগে আমার প্রথম স্ট্যান্ড-আপ কমেডি হিসেবে রেকর্ড করা হয়েছিল। খুব ভুল করে কথাটা বলে ফেলেছি। তবে ইচ্ছাকৃতভাবে কারও ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। এরকম মন্তব্য করা আমার উচিত হয়নি। আমি অনুতপ্ত।” যদিও তাতে চিড়ে ভেজেনি! বিরিয়ানি-কাণ্ডের পর মৃতদের যৌনাঙ্গের আকার নিয়ে ঠাট্টা করায় মারাত্মক কটাক্ষের শিকার প্রণীত মোর। প্রশ্ন উঠেছে, শোয়ে (Pranit More’s Show) এহেন যৌনগন্ধী মন্তব্যে কীভাবে ইন্ধন জোগালেন তিনি?
Sejal pawar doctor by profession talking about how she and her friends make fun of dead bodies about their dick size and made several nasty comments about male reproductive organ pic.twitter.com/q7rfQoi6DJ
— Aarohi (@hamlakroo) June 10, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের