OMG! আচমকা নিজের নাম পালটে ফেললেন প্রীতি জিন্টা!

কিন্তু কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০১৮, ২১:০৪

options
link
OMG! আচমকা নিজের নাম পালটে ফেললেন প্রীতি জিন্টা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বছর হতে চলল বিয়ে করেছেন। বলিউডের নায়িকার তুলনায় এখন ‘কিংস ইলেভেন পাঞ্জাব’-এর মালকিনের ভূমিকাতেই বেশি দেখা যায় তাঁকে। তবে সিনেমা কিংবা ক্রিকেট নয়, সম্প্রতি অন্য এক কারণে সংবাদের শিরোনামে উঠে এল প্রীতি জিন্টার নাম। কারণ আচমকা নিজের নাম পালটে ফেললেন বলিউড অভিনেত্রী। টুইটারে ফলাও করে সেকথা ঘোষণাও করেছেন তিনি।

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[প্যান্ট পরেননি, রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হল না ইয়ামি গৌতমের বোনকে]

খুব বেশি বদল নিজের নামে করেননি প্রীতি। কেবল নিজের নাম ও পদবীর মাঝে ‘G’ শব্দটি যোগ করেছেন। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি আমেরিকান প্রেমিক জেন গুডেনাফকে বিয়ে করেন প্রীতি। তাঁর নামের আদ্যাক্ষরই নিজের নামে যুক্ত করেছেন বলিউড তারকা। নিজের নামের এই পরিবর্তনের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নায়িকা লিখেছেন, বিয়ের পরই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই একটি ‘G’-ই তার পক্ষে যথেষ্ট।

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই নাম পরিবর্তন করেছিলেন সোনম কাপুরও। বিয়ের পরই স্বামী আনন্দ আহুজার পদবী ব্যবহার করেছেন তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে কটাক্ষের শিকার হতে হয়। তবে স্ত্রীর সিদ্ধান্তকে প্রকাশ্যে স্বাগত জানান আনন্দ। সোনমের মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় নিজের নাম পরিবর্তন করে নেন। কিন্তু বিয়ের দুই বছর পর প্রীতির কেন আচমকা নাম পরিবর্তনের প্রয়োজন পড়ল? শোনা যাচ্ছে, বিয়ের এত বছর পরও স্বামীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রীতি। তাই এভাবেই নিজের ভালবাসা জাহির করেছেন তিনি। অবশ্য এর জন্য নায়িকাকে এখনও পর্যন্ত কোনও কটাক্ষের স্বীকার হতে হয়নি। বরং তাঁর এ সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন।

[OMG! প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই জনপ্রিয় হলিউড অভিনেতা!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.