দরজা খুলছে প্রিয়া সিনেমার, প্রথম দিন সত্যজিতের ছবি

কবে থেকে খুলছে প্রিয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ২০:২৩

options
link
দরজা খুলছে প্রিয়া সিনেমার, প্রথম দিন সত্যজিতের ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের খুলতে চলেছে প্রিয়া সিনেমা হল। ২১ ফেব্রুয়ারি খুলেছে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের সিনেমা হলটি। তবে সর্বসাধারণের জন্য খুলবে ২২ ফেব্রুয়ারি।

Advertisement

২০১৮ সালের আগস্ট মাস থেকে বন্ধ প্রিয়া সিনেমা হল। ৫ আগস্ট, ছুটির দিনে দেশপ্রিয় পার্কের প্রিয়া সিনেমা হলে ভালই দর্শক হয়েছিল। রাতের শো চলছিল। ঘড়িতে তখন দশটা দশ। আচমকাই হলের ভিতরে সমস্ত আলো নিভে যায়। চারিদিকে কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। হুড়মুড়িয়ে হল থেকে রাস্তায় বেরিয়ে পড়েন দর্শকরা। কিন্তু তিনতলার অফিস ঘরে আটকে পড়েছিলেন খোদ হল মালিকের পরিবারের সদস্যরাই। কোনওমতে তাঁদের উদ্ধার করেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্য। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের ৫টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডের পর ঘটনার তদন্তে নামে দমকল। তদন্তে জানা যায়, দুর্ঘটনার দিন ‘স্পোক অ্যালার্ম’ কাজ করছিল না। হলে বুস্টার পাম্প ছিল না। এমনকী, স্ট্যান্ডবাই ফায়ার পাম্পটিও ব্যবহার করা যায়নি। গোটা বিল্ডিং অত্যন্ত বিপজ্জনক। বিপদের সময়ে দ্রুত বাইরে বেরনোর সিড়ি পর্যন্ত নেই। অতএব সঠিক পরিকাঠামো তৈরি না করা পর্যন্ত প্রিয়া সিনেমা হল বন্ধ রাখতে বলা হয়। এমনকী হলের লাইসেন্সও বাতিল করে পুরসভা।

Advertisement

কাশ্মীরে গণভোট চেয়ে বিতর্কে কমল হাসান, পরে সুর বদলের চেষ্টা ]

Advertisement

এবার সেসব বাধাবিপত্তি কাটিয়ে নতুন উদ্যমে ফিরল প্রিয়া। ২১ ফেব্রুয়ারি সম্মানীত অতিথিদের সিনেমা দেখানো হবে। ২২ ফেব্রুয়ারি থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে হলের দরজা। প্রথম দিন দেখানো হবে সত্যজিৎ রায়ের ছবি ‘গুপি গাইন বাঘা বাইন’। তারপর থেকে নিয়ম করে সিনেমাহলে দেখানো হবে বাংলা ও অন্য ভাষার ছবিও।

কাপড়ের টুকরো দিয়ে ঢাকা স্তনবৃন্ত, ইন্টারনেটে ঝড় তুললেন কিম ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.