সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানিং বলিউড কম, হলিউডেই থাকেন বেশী৷ সিঙ্গল, কোয়ান্টিকো থেকে আন্ডার আর্ম বিতর্ক৷ সব নিয়ে দিব্যি চলে যাচ্ছিল প্রিয়াঙ্কা চোপড়ার৷ এর মধ্যেই আবার জড়ালেন নতুন বিতর্কে৷ সৌজন্যে তাঁরই আপলোড করা একটি ছবি৷ ছবিতে একপাশে সিজলিং অবতারে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা স্বয়ং, আরেকপাশে তাঁর ছোট্ট ভাইঝি৷ নিচে আবার ‘লিটিল মিনি মি’ বলে ক্যাপশনও দিয়েছেন৷
ছোট্ট শিশুটি আসলে প্রিয়াঙ্কার ভাইঝি৷ যার ছবি ভালবেসে মাঝে মধ্যেই আপলোড করে থাকেন পিগি চপস৷ কিন্তু এবারে এক্সপেরিমেন্ট করতে গিয়েই বিপত্তি৷ বিউটির পাশে ইনোসেন্স-এর এই দৃশ্য ঠিক মানিয়ে নিতে পারেননি প্রিয়াঙ্কা অনুরাগীরা৷ এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন বলে মনে করছেন তাঁরা৷ এর জন্য বেশ সমালোচনার পড়তে হয়েছে দেশি গার্লকে৷
সর্বশেষ খবর
-
জলপাইগুড়ি কলেজে এসএফআই নেতার নাটক! গায়ে ঢাললেন কেরোসিন, তারপর?
-
‘চোখ দু’টো সারিয়ে দাও মা, মাঠে ফিরি’, পুজোয় একটাই প্রার্থনা ইস্টবেঙ্গলের লজেন্স দিদির
-
নীরজের অভাব উধাও! জ্যাভলিনে এশিয়াডে জোড়া পদক, নজরকাড়া সাফল্য অ্যাথলেটিক্সে
-
জিনপিংকে কি বিশ্বাস করবেন ট্রাম্প? ‘দেওয়া-নেওয়ার’ খেলায় কার ঘরে কত লাভ, নজর দিল্লিরও
-
শালবনিতে হুকিংয়ের তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মা ও ২ হস্তী শাবকের! গ্রেপ্তার অভিযুক্ত কৃষক