মুম্বই ফিরতেই ভিড়ে শ্লীলতাহানি প্রিয়াঙ্কার!

এক সময় আর থাকতে না পেরে রীতিমতো চিৎকারও করেছেন প্রিয়াঙ্কা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৬, ১৮:৪০

options
link
মুম্বই ফিরতেই ভিড়ে শ্লীলতাহানি প্রিয়াঙ্কার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিলই- তিনি ফিরে আসছেন ভারতে! ফেরা মানে সাময়িক অবসর আর কী হলিউডের কাজ থেকে! একটু মনোযোগ বলিউডকেও দেওয়া! তা, কেউ কথা না রাখলেও প্রিয়াঙ্কা চোপড়া রেখেছেন। তিনি সম্প্রতি পা রেখেছেন দেশের মাটিতে। কিন্তু মুম্বই বিমানবন্দর থেকে বাইরে আসতে না আসতেই এক অস্বস্তিজনক ঘটনার মুখে পড়লেন নায়িকা!
বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে নায়িকা আবিষ্কার করেন- বেশ বড়সড় এক ভিড় অপেক্ষা করছে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য। সেই জমায়েত এতটাই বিশাল যে ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে না নেওয়া ছাড়া উপায় ছিল না নায়িকার! ফলে, ঝুঁকি নিয়েই ভিড়ের দিকে এগোলেন তিনি। সঙ্গে ঘিরে রইল দেহরক্ষীরা। চার পাশে তখন জোরে জোরে বাজছে ঢোল! অত্যুৎসাহীরা পটকা ফাটাচ্ছেন!
এবং, ভিড় কেটে গাড়ির দিকে এগোনোর সময়ই বুঝতে পারলেন নায়িকা- ভালমতো এক ঝুঁকি নিয়েছেন তিনি! কেন না জনাকয়েক দেহরক্ষীর পক্ষে বিশাল ভিড় ঠেকিয়ে রাখা খুবই মুশকিলের ব্যাপার! ফলে, দেহরক্ষীরা চেঁচাতে থাকলেন ক্রমাগত- দয়া করে কেউ গায়ে হাত দেবেন না! কিন্তু, বৃথা অনুরোধ- টের পাওয়া গেল তাও!
ভিড় তখন প্রায় আছড়ে পড়ছে নায়িকার উপরে! কোনওমতে ভক্তদের থেকে সামান্য হলেও দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন নায়িকা। কিন্তু বৃথা চেষ্টা! ভিড়ের মধ্যে থেকে নানা হাত স্পর্শ করার চেষ্টা করে চলল তাঁর শরীর। ভিডিওটা দেখুন, স্পষ্ট বুঝতে পারবেন নায়িকার অস্বস্তি! এমনকী এক সময় আর থাকতে না পেরে রীতিমতো চিৎকারও করেছেন প্রিয়াঙ্কা!
দুঃখজনক ঘটনা, সন্দেহ নেই! কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার মতো এক নায়িকা, যাঁর সাফল্য টেক্কা দিচ্ছে হলিউডের নায়ক-নায়িকাদেরও, তিনি বাড়ি ফিরছেন বলে এমন ভিড়ই তো জমায়েত হবে। তাছাড়া নায়িকা মুম্বই আসার আগেই এসে গিয়েছে খবর- তাঁর নাম উঠেছে আইএমডিবির পৃথিবীবিখ্যাত সেলিব্রিটির মধ্যে। তিনি রয়েছেন  নম্বরে। জেনিফার অ্যানসটন ৬ নম্বরে, হ্যারি পটারের এমা ওয়াটসন ৬৩-তে। স্কারলেট জনসনের মতো হলিউডের ডাকসাইটে নায়িকা রয়েছেন ৮৬ নম্বরে। লিওনার্দো ডি ক্যাপ্রিও আর জনি ডিপের মতো নায়করাও রয়েছেন প্রিয়াঙ্কার নিচে- যথাক্রমে ৭৭ এবং ৮১ নম্বরে!
তার পরে যদি প্রিয়াঙ্কার চারপাশে ভিড় না জমে, তো কাকে ঘিরে ভিড় হবে?

Advertisement

Advertisement
Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন