সবাইকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে প্রিয়াঙ্কা

ডোয়েন ‘দ্য রক’ জনসনকেও হারিয়ে দিয়েছেন পি সি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৭, ০৮:০৫

options
link
সবাইকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে প্রিয়াঙ্কা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফল্য কোথায় ধরে রাখবেন ভেবে পাচ্ছেন না প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে কাজ শুরু করার পর থেকেই একের পর এক বাহাদুরির পালক জুড়ছে তাঁর মুকুটে। এর মধ্যে আবার সাম্প্রতিকতমটি বেশ গর্ব করার মতোই। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় বিশ্বে এক নম্বর অভিনেতার তকমাটি সম্প্রতি ছিনিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা জানিয়েছে এই তথ্য। বলেছে, চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সমাদর পেয়েছেন প্রিয়াঙ্কাই। এ ব্যাপারে বেওয়াচে তাঁর সহ-অভিনেতা ডোয়েন ‘দ্য রক’ জনসনকেও হারিয়ে দিয়েছেন পি সি।

Advertisement

[বাংলা ছবির ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা করবে জিৎ-শুভশ্রীর ‘বস টু’]

শুধু তাই নয়, জেনিফার লোপেজ এবং জনপ্রিয় ছবি ‘ওয়ান্ডার উওম্যান’–এর গেল গ্যাডটকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। সাধারণত, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ও গুগল প্লাসের তথ্য বিশ্লেষণ করেই জনপ্রিয়তার তালিকা প্রস্তুত করে একটি আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া বিশ্লেষণকারী সংস্থা। নাম এমভিপিনডেক্স। প্রতি সপ্তাহে তারা এই তালিকা প্রকাশ করে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সব অভিনেতা অভিনেত্রীরাই থাকেন তাঁদের সমীক্ষার অধীনে। তাই আনন্দ বাধ মানছে না পিগি চপসের। কিছুদিন আগেই তাঁর ফেসবুক পেজে লাইকের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। তার জন্য একটি মজার ভিডিও সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.