প্রথম পাতা খেলা দেশ বিদেশ ই-পেপার
Diljit Dosanjh

‘ভাতে মারার হুমকি’র পর দিলজিতের কনসার্টে খলিস্তানি তাণ্ডব! নিরাপত্তা বলয় ভেঙে মঞ্চে…, তারপর?

খবর, সান ফ্রান্সিসকোর চেজ সেন্টারে গায়কের 'অরা ওয়ার্ল্ড ট্যুর'-এর পর-পর দুটি শো ছিল। প্রথমটাতেই এহেন অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হয় দিলজিৎকে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য শোয়ে ব্যঘাত ঘটে। প্রশ্ন উঠেছে, বার বার কেন 'পাঞ্জাবি পপস্টারে'র কনসার্টকে টার্গেট করছে খলিস্তানিরা?

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৫:৩১

options
link
‘ভাতে মারার হুমকি’র পর দিলজিতের কনসার্টে খলিস্তানি তাণ্ডব! নিরাপত্তা বলয় ভেঙে মঞ্চে…, তারপর? zoom
দিলজিতের কনসার্টে খলিস্তানি তাণ্ডব!

পঁচিশ সাল থেকেই খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ। অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় ‘পাঞ্জাবি পপস্টারে’র অস্ট্রেলিয়ার কনসার্ট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল সংশ্লিষ্ট সংগঠন। শুধু তাই নয়, বিদেশের কনসার্ট বয়কট করার ডাক দিয়ে দিলজিৎকে ভাতে মারার হুমকিও ছুড়েছিল। এরপর গত মে মাসে কানাডায় কনসার্ট করতে গিয়ে খলিস্তানপন্থীদের তাণ্ডবের শিকার হন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। তবে দমে যাননি। বরং ভবিষ্যতে এহেন ঘটনার সম্মুখীন হলে কনসার্ট থেকে ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শিল্পী। কিন্তু তাতেও খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠীর বাড়বাড়ন্ত বন্ধ হয়নি। এবার ফের একবার দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে তাণ্ডব চালাল খলিস্তানি।

বিগত একবছর ধরেই সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর হুমকি-ধমকির মুখে পড়তে হচ্ছে দিলজিৎকে। তবে ‘পাঞ্জাব দি পুত্তর’ বরাবরই ‘সিংহম’ মেজাজে তাদের পালটা জবাব ছুড়েছেন। কানাডার কনসার্টে বিক্ষোভের পরও ‘ওরে আমি পাঞ্জাবি, এসবে পাত্তা দিই না’ বলে সুর চড়িয়েছিলেন। আর তাতেই হয়তো দিলজিতের উপর খলিস্তানিদের রাগ বেড়েছে, এমনটাই অনুমান ওয়াকিবহাল মহলের একাংশের।

সম্প্রতি সান ফ্রান্সিসকোতে কনসার্ট করতে যান দিলজিৎ। গত শুক্রবার সন্ধেবেলার ঘটনা। সেখানেই লাইভ শো চলাকালীন আচমকা খলিস্তানি পতাকা হাতে এক ব্যক্তি নিরাপত্তা বলয় টপকে সোজা মঞ্চে উঠে যান। শুধু তাই নয়, স্লোগান দিয়ে গায়কের একেবারে কাছে যাওয়ারও চেষ্টা করেন ওই ব্যক্তি। পরিস্থিতি বেগতিক দেখে তৎক্ষণাৎ ছুটে আসেন নিরাপত্তারক্ষীদের একাংশ। মঞ্চ থেকে প্রায় ধরপাকড় করেই নামানো হয় ওই খলিস্তানিপন্থীকে। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে। প্রশ্ন উঠেছে, বার বার কেন ‘পাঞ্জাবি পপস্টারে’র কনসার্টকে টার্গেট করছে খলিস্তানিরা? এপ্রসঙ্গে উল্লেখ্য, বিগত একবছর ধরেই সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর হুমকি-ধমকির মুখে পড়তে হচ্ছে দিলজিৎকে। তবে ‘পাঞ্জাব দি পুত্তর’ বরাবরই ‘সিংহম’ মেজাজে তাদের পালটা জবাব ছুড়েছেন। কানাডার কনসার্টে বিক্ষোভের পরও ‘ওরে আমি পাঞ্জাবি, এসবে পাত্তা দিই না’ বলে সুর চড়িয়েছিলেন। আর তাতেই হয়তো দিলজিতের উপর খলিস্তানিদের রাগ বেড়েছে, এমনটাই অনুমান ওয়াকিবহাল মহলের একাংশের।

Khalistani disruption at Diljit Dosanjh’s concert sparks security concerns
সম্প্রতি সান ফ্রান্সিসকোতে কনসার্ট করতে যান দিলজিৎ।

খবর, সান ফ্রান্সিসকোর চেজ সেন্টারে গায়কের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এর পর-পর দুটি শো ছিল। প্রথমটাতেই এহেন অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হয় দিলজিৎকে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য শোয়ে ব্যঘাত ঘটলেও কিংবা দর্শকমহলে উত্তেজনার সৃষ্টি হলেও পরক্ষণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশি তৎপরতায়। জানা গিয়েছে, নিরাপত্তা বলয় টপকে মঞ্চে উঠে বিক্ষোভ সৃষ্টি করা ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। কনসার্ট চত্বর থেকে বের করে খলিস্তানপন্থী ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Punjabi Media Hub (@punjabimediahub)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন