সময়ের অতলে চলে যাওয়া এক রকস্টার। একাকিত্বের অন্ধকার আর সম্পর্কের জটিল ব্যকরণ নিয়ে প্রকাশ্যে ‘অভিমান’-এর (Abhhiman Teaser) ঝলক। এক অদৃশ্য সুতোয় বাঁধা ক্রিকোণ সম্পর্কের গল্প নিয়ে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আবেগ, সম্পর্ক, মান-অভিমান আর জীবনের গভীর টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। আর পাঁচটা সম্পর্কের ছবির থেকে ‘অভিমান’ যে ভিন্ন স্বাদ নিয়ে আসতে চলেছে, সেটা গত জানুয়ারিতে ঘোষণার সময়েই ইঙ্গিত দিয়েছিলেন দুই প্রযোজক যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। এবার টিজারের পরতে পরতে সম্পর্কের সেই জটিল ধাঁধাই ফুটে উঠল।
আরও পড়ুন:

মঙ্গলবার বেলায় প্রযোজনা সংস্থা ‘হোয়াই শো সিরিয়াস’-এর হাত ধরে প্রকাশ্যে এল ‘অভিমান’-এর প্রথম ঝলক। আকাশ চ্যাটার্জি নামে এক রকস্টারকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। যে একটা গোটা প্রজন্মের হৃদস্পন্দন। একটা সময়ের সাক্ষর। যে ‘আকাশ’কে ছোঁয়ার জন্য পদে পদে জনঅরণ্যের সৃষ্টি হয়। সাদা পাতায় যে আকাশ চ্যাটার্জির স্বাক্ষর দাগ কেটে দেয় শত সহস্র তরুণী হৃদয়ে। একদিন আচমকাই সেই মহাতারকার জীবনে নেমে আসে অন্ধকার। ছন্দনপতনে ছিন্ন ভিন্ন হয়ে যায় ‘স্টার’ ইমেজ। একসময়ে যাকে ঘিরে থাকত লাইট, ক্যামেরা, সেই রকস্টার এখন একাকিত্ব, অবসাদের যন্ত্রণায় কুঁকড়ে থাকা এক ‘অ্যালাঝাইমার্স’ রোগী! কেন? এখানেই বাঁক নেয় ‘অভিমান’-এর গল্প।
একাকিত্বের অন্ধকারে ডুবে থাকা প্রাক্তন রকস্টারের জীবনে ‘অন্ধের যষ্ঠী’র মতো অবতরণ করে ‘শ্রী’ ওরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ডিভোর্সের পর নিজেকে গৃহবন্দি করে রাখা আকাশ খুঁজে পায় এক নতুন ভরসার হাত। কিন্তু ‘শ্রী’? সে তো অভিমানী সুরে নিজেকে ‘সন্ধের রাগ’ বলেই সম্বোধন করে। কিন্তু প্রেম যে কখনও একতরফা ভালোবাসা হয় না…।
একাকিত্বের অন্ধকারে ডুবে থাকা প্রাক্তন রকস্টারের জীবনে ‘অন্ধের যষ্ঠী’র মতো অবতরণ করে ‘শ্রী’ ওরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ডিভোর্সের পর নিজেকে গৃহবন্দি করে রাখা আকাশ খুঁজে পায় এক নতুন ভরসার হাত। কিন্তু ‘শ্রী’? সে তো অভিমানী সুরে নিজেকে ‘সন্ধের রাগ’ বলেই সম্বোধন করে। কিন্তু প্রেম যে কখনও একতরফা ভালোবাসা হয় না- শ্রীকে আষ্টেপৃষ্ঠে সেকথাই বোঝানোর চেষ্টা করে ঋষি চট্টোপাধ্যায় ওরফে যিশু সেনগুপ্ত। ঝলকে বৃদ্ধ প্রসেনজিৎকেও দেখা যায়। টিজার দেখে প্রাথমিকভাবে ত্রিকোণ সম্পর্কের আভাস মিললেও ‘অভিমান’-এর গল্পে যে একাধিক লেয়ার রয়েছে, তা স্পষ্ট। তবে ষাটোর্ধ্ব ‘ইন্ডাস্ট্রি’র রকস্টার অবতারে ইতিমধ্যেই শোরগোল! ঝলক দেখে সিনে ওয়াকিবহালমহলের একাংশের অনুমান, এই ছবির গল্পে বাস্তবের ছোঁয়াও বিদ্যমান। আদতেই ‘অভিমান’-এ কি রিল-রিয়েল মিলেমিশে একাকার? জানতে হলে অপেক্ষা করতে হবে ১৯ জুন পর্যন্ত। কারণ সেদিনই মুক্তি পাবে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘অভিমান’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও