বিচে কি শাড়ি পরব? বিকিনি বিতর্কে সপাট জবাব রাধিকার

ট্রোলকে তিনি পাত্তাই দেন না, জানালেন রাধিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:৫০

options
link
বিচে কি শাড়ি পরব? বিকিনি বিতর্কে সপাট জবাব রাধিকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাউন্সার যতই জোরাল হোক, ব্যাটেই তাকে শাসন করেন দক্ষ ব্যাটসম্যানরা। ঠিক সেভাবেই বিকিনি বিতর্কের সপাট জবাব দিলেন অভিনেত্রী রাধিকা আপটে। কদিন আগে বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। উত্তর দিয়ে অভিনেত্রী বললেন, বাকিরা কী আশা করেছিলেন, বিচে শাড়ি পরে ঘুরব?

Advertisement

[  দেবের হাত ধরে বড় পর্দায় পদ্মশ্রী সুবাসিনী মিস্ত্রির সংগ্রাম ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিনেত্রীদের ট্রোলের শিকার হওয়া নতুন কিছু নয়। সোনম কাপুর, তাপসি পান্নু থেকে শুরু করে এষা গুপ্তা, এমনকী মন্দিরা বেদিকেও এর মুখে পড়তে হয়েছে। কিন্তু অভিনেত্রীরা তা কখনওই মুখ বুজে মেনে নেন না। বরং মুখের উপর জবাব দিয়েই ট্রোলকারীদের মুখ বন্ধ করেন। পথ দেখিয়েছিলেন এষা গুপ্তা। তাঁর ছবি নিয়ে ট্রোলিং শুরু হওয়ার পর তিনি আরও খোলেমলা ছবি পোস্ট করে বিতর্কে জল ঢেলেছিলেন। দিনকয়েক আগে গোয়ার বিচে বসে বিকিনি পরা ছবি দিয়েছিলেন রাধিকা। ছিলেন ক্যাজুয়াল মুডে। কাজের ব্যস্ততা থেকে ক্ষণিকের অবসর। তাই কস্টিউমের বাধ্যবাধকতাকেও দূরে সরিয়ে রেখেছিলেন। পছন্দের পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন। কিন্তু সে ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই হিতে বিপরীত হল। ট্রোলকারীরা ঝাঁপিয়ে পড়েন। নানারকম বিরূপ মন্তব্যের পাশাপাশি রাধিকার সঙ্গে যৌনকর্মীরও তুলনা টানা হয়।

Advertisement

[  রেডিওর সিগনেচার টিউন শুনলে মনে হত একা চিল উড়ে যাচ্ছে ]

radhika_mos-647x503

এর উত্তরেই রাধিকা জানান, তিনি এসব জানতেনও না। পরে তাঁর পরিচিত একজন জানান, এ নিয়ে ট্রোল হচ্ছে। তখন তিনি খুঁজেপেতে পুরো ব্যাপারটা বুঝতে পারেন। আর এরপর রাধিকার পালটা প্রশ্ন, নেটিজেনরা কি আশা করেছিলেন যে, বিচে তিনি বিকিনির বদলে শাড়ি পরে ঘুরবেন? রাধিকাকে প্রশ্ন করা হয়, যখন ট্রোল হয়, তখন তাঁর মানসিক অবস্থা কেমন হয়? কীভাবে তিনি পুরো ব্যাপারটা সামলান? নায়িকার সপাট জবাব, এসব ট্রোল-ফোলকে তিনি পাত্তাই দেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

Sunset with this bird #sunset #sea #soundoftheoceanwaves

A post shared by Radhika (@radhikaofficial) on

[  বীরেন্দ্রকৃষ্ণকে সরিয়ে ভাষ্যপাঠে উত্তমকুমার, ‘মহালয়া’ বিতর্ক এবার বড় পর্দাতে ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন