Shehnaaz Gill Raghav Juyal

‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?

শেহনাজ গিলকে ভিড়ে আগলে, গাড়িতে কোলে বসিয়েছিলেন। সত্যিই প্রেম করছেন? গুঞ্জনের আবহেই মুখ খুললেন ‘ব্যাডস অফ বলিউড’ খ্যাত অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ২০:৪২

options
link
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?
শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?

রাঘব জুয়ালের সঙ্গে শেহনাজ গিলের ‘মাখোমাখো সমীকরণ’ নিয়ে মায়ানগরীর সেলেবপাড়ায় ফিসফাসের অন্ত নেই। আরিয়ান খানের ‘ব্যাডস অফ বলিউড’ খ্যাত অভিনেতার মধ্যেই কি নতুন বসন্তের খোঁজ পেলেন ‘পাঞ্জাবি কুড়ি’? এহেন গুঞ্জনে যখন তোলপাড় সিনেদুনিয়া, তখন শেষমেশ প্রেমের জল্পনায় মুখ খুললেন রাঘব জুয়াল।

Advertisement
Shehnaaz Gill admitted to hospital with low blood pressure, what kind of problem is there in this case, what is the treatment?
শেহনাজ গিল

ঠিক কী ঘটেছে? দিন কয়েক আগে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল ‘ব্যাডস অফ বলিউড’ খ্যাত অভিনেতা রাঘবের জন্মদিনের আসর। যে পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখপুত্র নিজেও। পার্টিশেষে হোটেল থেকে বেরনোর সময়ে যে দৃশ্য ক্যামেরাবন্দি হয়, তাতেই শেহনাজের প্রেমের গুঞ্জনের পালে হাওয়া লেগেছে। ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টি শেষে বেরনোর সময়ে শেহনাজ গিলকে ভিড়ের মধ্যে সন্তপর্ণে আগলে রেখেছেন খোদ ‘বার্থডে বয়’ রাঘব জুয়াল। সামনেই ছিলেন আরিয়ান খান। এরপর ছবিশিকারিদের হুড়োহুড়িতে গাড়ি পর্যন্ত যেতে বেগ পেতে হয় তাঁদের। তখনও কিন্তু রাঘব এবং শেহনাজ একে-অপরকে শক্ত করে আঁকড়ে রেখেছিলেন। শুধু তাই নয়, তড়িঘড়ি গাড়িতে ওঠার সময়ে অভিনেত্রীকে প্রায় কোলেই বসিয়ে নেন রাঘব জুয়াল। আর পাপারাজ্জিদের সুবাদে এহেন ক্যামেরাবন্দি মুহূর্তই এখন ‘টক অফ দ্য টাউন’। এদিকে প্রেম গুঞ্জন চাউড় হতেই বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে শেহনাজ গিলকে। অতীত প্রসঙ্গ টেনে নেটভুবনের একাংশ প্রশ্ন তুলেছেন, ‘এত তাড়াতাড়ি সিদ্ধার্থ শুক্লাকে ভুলে গেলেন?’ এমতাবস্থায় বান্ধবী শেহনাজের ঢাল হয়ে দাঁড়ালেন অভিনেতা। আর শুধু নিন্দুকদের জবাবই ছুড়লেন না, রাঘব যা বললেন, তাতে শেহনাজের সঙ্গে তাঁর প্রেমচর্যার পালে আরও হাওয়া লাগল বইকী!

Advertisement

“একদল পুরুষ যদি তাঁর ওপর চড়াও হত, সেক্ষেত্রেও আমি প্রতিবাদ করতাম। কারণ এমন শিক্ষাই আমি পেয়েছি।…” 

সত্যিই কি শেহনাজ গিলের সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’? এপ্রসঙ্গে রাঘব জুয়ালের মন্তব্য, “আমার বাবা-মা আমাকে প্রকৃত অর্থে পুরুষ তৈরি করেছেন। আমার সঙ্গে অন্য কোনও মহিলাও যদি সেদিন থাকতেন, আর একদল পুরুষ যদি তাঁর ওপর চড়াও হত, সেক্ষেত্রেও আমি প্রতিবাদ করতাম। কারণ এমন শিক্ষাই আমি পেয়েছি। এভাবেই আমার বেড়ে ওঠা। শুধু দাঁড়িয়ে দেখব- এমন মানুষ আমি হতে পারব না। বন্ধু হোক বা পরিবার, যে কোনও মহিলাকেই আমি আমৃত্যু রক্ষা করব। এটাই আমি। নিজের ভাবমূর্তি নিয়ে আমি বিন্দুমাত্র ভাবি না।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.