Shehnaaz Gill

স্মৃতিতে সিদ্ধার্থ, হাত নতুন ‘প্রেমিকে’র হাতে, শেহনাজকে গাড়িতে তুলে কোলে বসালেন কে?

সিদ্ধার্থ শুক্লাকে মুছে নতুন প্রেমে শেহনাজ! নায়িকাকে ভিড়ে আগলে, গাড়িতে কোলে বসালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। কে তিনি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৯:৩৭

options
link
স্মৃতিতে সিদ্ধার্থ, হাত নতুন ‘প্রেমিকে’র হাতে, শেহনাজকে গাড়িতে তুলে কোলে বসালেন কে?
শুটিং সেটে বিপদের মুখে শেহনাজ

‘বিগ বস ১৩’ মরশুম থেকেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছন পাঞ্জাবি কন্যে শেহনাজ গিল। যে শোয়ে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর মাখোমাখো রসায়ন নিয়ে কম চর্চা হয়নি। তবে অভিনেতার প্রয়াণের পরও ভবিষ্যতে প্রেম-বিয়েতে অনিহা দেখিয়েছিলেন শেহনাজ। কিন্তু এবার বিনোদুনিয়ার অন্দরে কানাঘুষো, ‘পাঞ্জাবি কুড়ি’র জীবনে নাকি নতুনভাবে বসন্ত উঁকি দিয়েছে! সম্প্রতি রাঘব জুয়ালের জন্মদিনে শেহনাজের সঙ্গে অভিনেতার যে মাখোমাখো সমীকরণ পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হল, তা নিয়ে বর্তমানে সেলেবপাড়ার অন্দরে চর্চার অন্ত নেই।

Advertisement

বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ খ্যাত অভিনেতা রাঘব জুয়ালের জন্মদিনের আসর। যে পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখপুত্র নিজেও।

মাসখানেক আগে শোনা গিয়েছিল, শেহনাজ নাকি আরসিবি তারকা দেবদত্ত পড়িক্কলের সঙ্গে ‘ডুবে ডুবে জল খাচ্ছেন’। কখনও গ্যালারিতে বসে ‘চিয়ার’ করা, আবার কখনও বা বাড়িতে টিভির সামনে দাঁড়িয়ে আরসিবির জয়ে উচ্ছ্বাস প্রকাশ থেকে সংশ্লিষ্ট দলের জার্সি পরে বারবার ছবি দেওয়ার সুবাদেই এহেন জল্পনার সূত্রপাত হয়েছিল। কিন্তু আইপিএলের মরশুমের সঙ্গে সেই গুঞ্জনেও ইতি ঘটে! এবার বলিপাড়ার সরগরম অন্য এক নায়কের সঙ্গে শেহনাজের ঘনিষ্ঠ বন্ধুত্ব দেখে। ঠিক কী ঘটেছে? বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ খ্যাত অভিনেতা রাঘব জুয়ালের জন্মদিনের আসর। যে পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখপুত্র নিজেও। এছাড়াও শেহনাজ গিল, মোনা সিং, সানিয়া মালহোত্রা, বাদশা, আমিশা প্যাটেল, কমেডিয়ান মুনাওয়ার ফারুকীর মতো একাধিক তারকা আমন্ত্রিত ছিলেন। কিন্তু পার্টিশেষে হোটেল থেকে বেরনোর সময়ে যে দৃশ্য ক্যামেরাবন্দি হল, তাতেই শেহনাজের প্রেমের গুঞ্জনের পালে হাওয়া লেগেছে।

Advertisement

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টি শেষ করে বেরনোর সময়ে শেহনাজ গিলকে ভিড়ের মধ্যে সন্তপর্ণে আগলে রেখেছেন খোদ ‘বার্থডে বয়’ রাঘব জুয়াল। সামনেই ছিলেন আরিয়ান খান। এরপর ছবিশিকারিদের হুড়োহুড়িতে গাড়ি পর্যন্ত যেতে বেগ পেতে হয় তাঁদের। তখনও কিন্তু রাঘব এবং শেহনাজ একে-অপরকে শক্ত করে আঁকড়ে রেখেছেন। তড়িঘড়ি গাড়িতে ওঠার সময়ে অভিনেত্রীকে প্রায় কোলেই বসিয়ে নেন রাঘব জুয়াল। আর পাপারাজ্জিদের সুবাদে এহেন ক্যামেরাবন্দি মুহূর্তই এখন ‘টক অফ দ্য় টাউন’।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.