সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মের প্রায় দুবছর হতে চলল। আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহার মুখে এখন আধো বুলি। আর তা বড্ড আদুরে। সম্প্রতি রাহাকে (Raha Kapoor) নিয়ে মুম্বই ছেড়েছেন রণবীর-আলিয়া। যাওয়ার আগের মুহূর্তে বিমানবন্দরে তাঁদের সঙ্গে দেখা করতে আসেন নীতু কাপুর (Neetu Kapoor)। ঠাকুমাকে দেখেই উচ্ছ্বসিত হয়ে যায় রাহা। বলে ওঠে কথা।

রাহাকে নিয়ে বিমানবন্দরে ঢুকেছিলেন আলিয়া-রণবীর। সিকিউরিটি চেক চলছিল তাঁদের। চারপাশে ঘিরে ধরেছিল পাপারাজ্জি। তারকা দম্পতি ও ছোট্ট রাহার ছবি-ভিডিও করতে মুখিয়ে ছিলেন প্রত্যেকে। আচমকা আলিয়ার কোলে থাকা রাহার মুখে হাসি ফুটে ওঠে। হাত দিয়ে ইশারা করতে থাকে সে।
প্রথমে মনে করা হয়েছিল পাপারাজ্জির উদ্দেশেই রাহার এই ইশারা। অল্প সময়েই সকলের ভুল ভাঙল। আসলে ছেলে-বউমা ও নাতনিকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন নীতু কাপুর। ছেলেকে আলিঙ্গন করেন তিনি। আলিয়ার দুই গালে চুমু খেয়ে করেন আদর। তার পর রাহার সঙ্গে শুরু হয় নীতুর খুনসুটি।
View this post on Instagram
ভিডিও দেখে যেটুকু দেখা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী, ঠাকুমাকে দেখেই ছোট্ট রাহা উচ্ছ্বসিত হয়ে যায়। বলতে থাকে ‘কত্ত ছবি তোলা হচ্ছে।’ নীতু কাপুরও খেলার ছলে নাতনির এই কথায় সায় দেন। তবে ঠাকুমা-নাতনির এই কথোপকথন বেশি সময় ধরে চলেনি। রাহাকে নিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান আলিয়া-রণবীর। নীতু বাইরে থেকেই তাঁদের বিদায় জানান।
সর্বশেষ খবর
-
দিল্লিতে পুলিশ সেজে নাবালিকাকে গণধর্ষণ! ইসকনের মন্দিরে পুজো দিয়ে বেরতেই বন্ধুকে আটকে রেখে চলল নির্যাতন
-
ব্রিটিশদের তাড়া খেয়ে উৎখাত গোটা গ্রাম, অটল একমাত্র কুলদেবী! ৩৫০ বছরের ইতিহাসের সাক্ষী দুর্গাপুরের এই পুজো
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!