চিরঘুমে রাহুল অরুণোদয়
Rahul Arunoday Banerjee

‘থেটারের খবর রেখে কী হবে,’ মৃত্যুর পর চর্চায় রাহুলের শেষ ফেসবুক পোস্ট

সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ, নাটক- সব প্ল্যাটফর্মে কাজ করেছেন। নিজের অভিনয় দক্ষতায় অগনিত মানুষের মন জিতেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায়। তবে নাগরিক হিসেবে তাঁর দায়িত্ববোধও তাঁকে সকলের মনে বাড়তি জায়গা দিয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৩:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৩:২৬

options
link
‘থেটারের খবর রেখে কী হবে,’ মৃত্যুর পর চর্চায় রাহুলের শেষ ফেসবুক পোস্ট zoom
'থেটারের খবর রেখে কী হবে,' মৃত্যুর পর চর্চায় রাহুলের শেষ ফেসবুক পোস্ট

বরাবরই প্রতিবাদী রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। একাধিক ইস্যুতে সরব হয়েছেন তিনি। অভিনেতার ফেসবুক প্রোফাইলে নজর রাখলেও দেখা যাচ্ছে সেই ‘প্রতিবাদী’ রাহুলকে। সেখানেও থিয়েটারকে বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি, তবে সুকৌশলে। মাত্র কয়েকটি শব্দে বুঝিয়ে দিয়েছেন, কী বলতে চাইছেন। 

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

নিজের অভিনয় দক্ষতায় অগণিত মানুষের মন জিতেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায়। তবে নাগরিক হিসেবে তাঁর দায়িত্ববোধও তাঁকে সকলের মনে বাড়তি জায়গা দিয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন। বাংলায় থিয়েটারকে বঞ্চনা করা হয়, শিল্পীদের একাংশের এই অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি সোশাল মিডিয়ায় পরিচালক তথা থিয়েটার শিল্পী সৌরভ পালৌধী এনিয়ে দীর্ঘ পোস্ট করেছিলেন। মেটার তরফে সেরা পরিচালক হওয়ার পর লিখেছিলেন, ‘অন্য স্টেটের সবাই বলছে, মেটার প্রাপ্তি দিল্লি এবং যে যে নাটক যে স্টেটের সবার মিডিয়া কভার করে, মেন পেপারে খবর করে, কিন্তু কলকাতায় কেন করে না। আমি হাসলাম। উত্তর দিলাম না। থিয়েটার তো এত পাত্তা দেওয়া যায় নাকি। ধ্যাত!’ রাহুলের ফেসবুকে নজর রাখলে দেখা যাচ্ছে, সেই পোস্টটাই শেয়ার করেছিলেন রাহুল। লিখেছিলেন, ‘হ্যাঁ সেটাই।মেটার, থেটার এর খবর রেখে কি হবে?’ ব্যস বুঝিয়ে দিয়েছিলেন কী বলতে চান। কে জানত এটাই শেষ প্রতিবাদ! 

প্রসঙ্গত, সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ, নাটক- সর্বত্র নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায়। বছর খানেক আগে শুরু করেছিলেন পডকাস্ট, সহজ কথা। প্রাসঙ্গিত একাধিক ইস্যুতে কলম ধরেছেন। একাধিক ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। স্বাভাবিকভাবেই কটাক্ষের শিকারও হয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবনেও ঝড় উঠেছিল। স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব বেড়েছিল। কিন্তু তা মিটিয়ে নিয়ে ফের নতুন করে একসঙ্গে সংসার পেতেছিলেন তাঁরা। মাত্র কয়েকবছরেই ছন্দপতন।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement