সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খান (Salman Khan) কোন ঘোড়ায় চড়েন জানেন? রাজস্থানের সন্তোষ ভাটিও জানেন না। তাঁর জানার কথাও নয়। কিন্তু বিশ্বাস করেছিলেন। কী? যে ঘোড়া তিনি কিনছেন তা বলিউডের সুলতান সলমন খানেরই। এই অন্ধ বিশ্বাসেই ১২ লক্ষ টাকা খোয়ালেন রাজস্থানের মহিলা।
রাজস্থানের (Rajasthan) সন্তোষ ভাটি ঠিক করেছিলেন ঘোড়া কিনবেন। অভিযোগ, সেই সূত্রেই তাঁর দেখা হয়েছিল নির্ভয় সিং, রাজপ্রীত এবং আরেকজন ব্যক্তির সঙ্গে। তৃতীয় ব্যক্তির নাম জানেন না সন্তোষ। তিনজনে মিলে তাঁকে একটি ছবি দেখান। ছবিতে ঘোড়ার উপরে বসেছিলেন সলমন খান। তিন প্রতারক মহিলাকে জানান, সলমন নিজের প্রিয় ঘোড়াটি বিক্রি করবেন। আর মহিলা যদি তা কিনে নেন তাহলে লাভবান হবেন। কারণ সলমন খানের ঘোড়া তিনি দ্বিগুন দামে আবার বিক্রি করতে পারবেন। এই টোপেই খুশি হয়ে প্রতারকদের নগদ ১১ লক্ষ টাকা দিয়ে দেন সন্তোষ ভাটি। পরে আরও ১ লক্ষ টাকা দেন চেক মারফত। প্রতারিত যে হয়েছেন, তা সন্তোষ বুঝতে পারেন ঘোড়াটি নেওয়ার দিন। তাঁকে নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়েছিল। সেখানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও কারও দেখা মেলেনি। তখনই নিজের ভুল বুঝতে পারেন মহিলা।
[আরও পড়ুন: লাঠির জবাবে লাড্ডু! এসএফআইয়ের অভিনব প্রতিবাদের ভিডিও শেয়ার করলেন শ্রীলেখা]
প্রথমে থানায় প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন সন্তোষ রাঠি। কিন্তু তাতে কোনও ফল মেলেনি। পরে উপযুক্ত তদন্তের দাবিতে রাজস্থান হাই কোর্টের (Rajasthan High Court) দ্বারস্থ হন তিনি। মহিলার আবেদন খারিজ করে দেন বিচারপতি পি এস ভটি। তবে তাঁকে নিজের অভিযোগ স্থানীয় থানার ডেপুটি কমিশনারকে জানাতে বলেন। আর ডেপুটি কমিশনারটিকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার পরামর্শ দেন। যদিও আদালতে পুলিশের পক্ষ থেকে আইনজীবী জানান, যথেষ্ট গুরুত্ব দিয়ে মহিলার মামলাটি দেখা হচ্ছে। প্রতারকদের সন্ধান পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন: ‘পুলিশ মেরে ফাটিয়ে দিচ্ছে…’, বাম ছাত্র-যুবদের আন্দোলনে লাঠিচার্জ নিয়ে ক্ষুব্ধ স্বস্তিকা]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি