তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও কর্ণাটকে মুক্তি পাবে না রজনীকান্তের ‘কালা’

কিন্তু কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ২০:১৯

options
link
তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও কর্ণাটকে মুক্তি পাবে না রজনীকান্তের ‘কালা’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই বেরিয়েছে ট্রেলার। ভাইরাল হতে সময় লাগেনি। ইতিমধ্যেই তিরিশ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছে রজনীকান্তের ‘কালা’র ট্রেলার। ছবি মুক্তি পাবে জুন মাসের ৭ তারিখ। কিন্তু ‘থালাইভা’র এ নতুন ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবেন না কর্ণাটকের বাসিন্দারা। বড়পর্দায় রজনী দর্শন থেকে তাঁদের বঞ্চিতই থাকতে হবে। কারণ কর্ণাটকে মুক্তি পাবে না ‘কালা’। এমনই সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (KFCC)।

Advertisement

[OMG! দার্জিলিংয়ে শুটিং করতে আসছেন সুপারস্টার রজনীকান্ত!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনেক ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেএফসিসি-র সভাপতি সা রা গোবিন্দ। কাবেরী জলবন্টনের সমস্যার জেরেই এমনটা করা হয়েছে বলে জানান তিনি। এক নদীর জল নিয়ে দুই রাজ্যের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কর্ণাটক ও তামিলনাড়ু দুই রাজ্যের ক্ষেত্রেই কাবেরী নদীর জল অপরিহার্য। কোন রাজ্য  নদীর জল বেশি পাবে তা নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েন চলেছে। পরে সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর জলের ভাগ কমিয়ে কর্ণাটকের মতো জনবহুল রাজ্যের জলের পরিমাণ বাড়িয়ে দেয়। এর বিরুদ্ধেই সোচ্চার হয়েছিলেন রজনীকান্ত। এমনকী চেন্নাইতে আইপিএল হওয়া নিয়েও আপত্তি তুলেছিলেন তিনি।

Advertisement

[জানেন ‘বন্ড’ হিসেবে নিজের শেষ ছবির জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন ড্যানিয়েল?]

রজনীর এই পক্ষপাতকেই ভালভাবে দেননি কর্ণাটকের একাংশের বাসিন্দারা। তারাই রাজ্যে ‘কালা’র মুক্তি নিয়ে আপত্তি তুলেছিলেন। গোবিন্দ জানান, তাঁর একার সিদ্ধান্ত নয় এটি। অভিযোগ আসার পর বৈঠক ডাকা হয়েছিল। সমস্ত হলের মালিক ও সিনেমার প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে। সবার মত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি মুক্তি পেলে রাজ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। ছড়াতে পারে অশান্তি। সেই অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আপাতত ‘কালা’ কর্ণাটকের কোনও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না। ছবিতে রজনী ছাড়াও রয়েছেন নানা পাটেকর ও হুমা কুরেশির মতো বলিউড তারকা।

[ক্যামেরার সামনে দাঁড়ানোর ‘আদত’ ভোলেননি বিপাশা, বড়পর্দায় কামব্যাক স্বামীকে সঙ্গে নিয়ে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.