সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রজনীকান্ত #হিটটুকিল!
তাঁর ছবি বা ফটো ডাউনলোড করতে নাকি ক্র্যাশ হয়ে যায় আস্ত একটা সাইট, অথচ এবার তাঁরই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হল৷ এও হয়! কথা হচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তর৷
থালাইভার টুইটার অ্যাকাউন্টে এই ‘হিটটুকিল’ লেখা দেখেই চাঞ্চল্য ছড়ায় তাঁর অনুগামী মহলে৷ ভক্তদের সন্দেহ হয়, হ্যাক করা হয়েছে তাঁর অ্যাকাউন্ট৷ কিছুক্ষণ পর তাঁদের এই সন্দেহ ও অনুমান সত্যি বলে জানান রজনী কন্যা ঐশ্বর্য৷ একইসঙ্গে জানান, অ্যাকাউন্টটি হ্যাকারের কবলমুক্ত করে সেটি ফের চালু করা হয়েছে৷
রজনীকান্তের টুইটার অ্যাকাউন্টে ছিলেন কমল হাসন, আমির খান, শাহরুখ খানের মতো বলিউডের নামী তারকারা৷ ছিলেন তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাবালি’র পরিচালক পা রাজনাথ, প্রযোজক কালাই পুলি এস থানুর মতো দক্ষিণী ছবির আরও অনেক নামজাদা ব্যক্তিত্ব৷ হ্যাক হয়ে অ্যাকাউন্টটি ফের চালু হওয়ার পর দেখা যায়, সবাই সেখান থেকে আনফলো হয়ে গিয়েছেন৷ রজনীর টুইটার অ্যাকাউন্টের বয়স তিন বছর৷ আর এরমধ্যেই ফলোয়ার সংখ্যা ৩০ লক্ষেরও বেশি৷ যদিও তিনি নিজে বিশেষ ব্যবহার করেন না এটি৷ তিন বছরে সর্বসাকুল্যে তাঁর টুইট সংখ্যা মাত্র ২৯৷
সর্বশেষ খবর
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’
-
EXCLUSIVE: পুজোর পরেই ভোট ইমপায়, বদলের টলিউডে ফিরবে ঐক্য?