বিগত কয়েক বছরের অপেক্ষার অবসান। কলকাতায় শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের (Sourav Ganguly Biopic) শুটিং। বুধবার ইডেন থেকে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের শুটিং শুরু হওয়ার খবর দিলেন রাজকুমার রাও। পাশাপাশি সিনেমার নামও প্রকাশ্যে আনলেন অভিনেতা।
আরও পড়ুন:
প্রথমটায় চলতি বছরের মার্চ মাসে শুটিং শুরু কথা ছিল। কিন্তু গত জানুয়ারি মাসে উজ্জ্বল নিকমের বায়োপিকের শুটিং শেষ করায় ‘ফিজিক্যাল ট্রান্সফরমেশনে’র মধ্য দিয়ে যেতে হয়েছে রাজকুমার রাওকে। সেকারণেই গত দেড় মাস ধরে কড়া শরীরচর্চা করতে হয়েছে অভিনেতাকে। এবার পয়লা এপ্রিল ইডেনে সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিং শুরু করলেন রাজকুমার।
বুধবার সন্ধেয় ইডেন থেকে সোশাল মিডিয়ায় দুটি ছবি ভাগ করে নিয়েছেন রাজকুমার। ক্যাপশনে উল্লেখ, ‘একমেবাদ্বিতীয়ম দাদা বায়োপিকের শুটিং শুরু হল।’ সেই পোস্টেই ক্ল্যাপস্টিকে জ্বলজ্বল করছে সিনেমার নাম। লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাজিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে ‘দাদা’র সমার্থক যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তা বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতেই সম্ভবত বায়োপিকের এহেন নামকরণ। প্রথমটায় চলতি বছরের মার্চ মাসে শুটিং শুরু কথা ছিল। কিন্তু গত জানুয়ারি মাসে উজ্জ্বল নিকমের বায়োপিকের শুটিং শেষ করায় বড়সড় ‘ফিজিক্যাল ট্রান্সফরমেশনে’র মধ্য দিয়ে যেতে হয়েছে রাজকুমার রাওকে। সেকারণেই গত দেড় মাস ধরে কড়া শরীরচর্চার মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেতাকে। এবার পয়লা এপ্রিল ইডেনে সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিং শুরু করলেন রাজকুমার। অভিনেতার তরফে খবর প্রকাশ্যে আসতেই আসমুদ্রহিমাচলের মহারাজ অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতার পোস্টের মন্তব্য বাক্সে।

পঁচিশ সালের আগস্ট মাসেই কলকাতায় এসে রেইকি সেরে গিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। ক্রিকেটের পীঠস্থান ইডেন গার্ডেন্স, ময়দান থেকে শুরু করে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও ঢুঁ মারেন তিনি। মহারাজের ক্রিকেটের শুরুয়াত যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেন টিম নিয়ে। সেসময়েই শোনা যায়, পুজোর পরই কলকাতায় এসে সৌরভের সঙ্গে দিন কয়েক সময় কাটাবেন এবং জানুয়ারি মাস থেকে শুটিং শুরু করবেন রাজকুমার। কিন্তু প্রথমত, স্পোর্টস ড্রামার জন্য অভিনেতার কড়া প্রস্তুতি, আর দ্বিতীয়ত নিকম উজ্জ্বলের বায়োপিকের শুটিংয়ের জন্য সেটা সম্ভব হয়নি। ফলত, সৌরভের বায়োপিকের শুটিংও পিছোতে হয় রাজকুমারকে। উপরন্তু আগের বায়োপিকের জন্য পিৎজা-পরোটা খেয়ে দ্বিগুণ ওজনও বাড়াতে হয়েছিল অভিনেতাকে। ফলত মহারাজের জুতোয় পা গলাতে শারীরিক গড়নেও বদল আনতে হয়েছে রাজকুমারকে। গত দেড় মাস ধরে সে প্রচেষ্টাই চালিয়ে গিয়েছেন তিনি। এবার দীর্ঘ দিনের অপেক্ষার পর কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং শুরু করলেন রাজকুমার রাও।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন সলমন! ছাড়পত্র প্রশাসনের, শাহরুখের প্রতিবেশী হচ্ছেন?
-
সেশেলসে সনাতন ধর্মের জয়গান! একমাত্র হিন্দু মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী
-
পরকীয়ার জের, তরুণীকে ‘খুনে’র পর টুকরো করে স্যুটকেসে! দোষী সাব্যস্ত ব্যাঙ্ক ম্যানেজার
-
নথি দিচ্ছিলেন না স্বামী, অন্নপূর্ণার ফর্ম নিয়ে অশান্তি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি
-
পেনাল্টি বক্সের সামনে অর্ধগোলাকৃতি জায়গা, কী কাজ ‘ডি বক্সে’র? বিশ্বকাপের মাঝে জানুন খুঁটিনাটি