Brahmastra Trailer

Brahmastra Trailer: পৌরাণিক গাথার সঙ্গে কল্পকাহিনির মিশেল, দেখুন রণবীর-আলিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার

৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২২, ১৭:০৭

options
link
Brahmastra Trailer: পৌরাণিক গাথার সঙ্গে কল্পকাহিনির মিশেল, দেখুন রণবীর-আলিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ট্রেলার (Brahmastra Trailer)। পৌরাণিক গাথার সঙ্গে কল্পকাহিনির মিশ্রণ ঘটিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অমিতাভ বচ্চন ও নাগার্জুন। 

Advertisement

Brahmastra Trailer

Advertisement

বলিউডের বহু প্রতীক্ষিত এই ছবির ঘোষণা করা হয়েছিল ২০১৪ সালে। ঠিক হয় অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। পরে ২০১৭ সালে প্রযোজক করণ জোহর জানান, ট্রিলজি হিসেবে ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করা হবে। সেই মতো ২০১৮ সালে ছবির শুটিং শুরু করেন অয়ন।

Advertisement

Brahmastra movie Trailer

[আরও পড়ুন: জনপ্রিয় ‘স্কুইড গেম’ সিরিজের আদলে নেটফ্লিক্সের রিয়ালিটি শো, জিতলে মোটা টাকা পুরস্কার]

বেনারসের পাশাপাশি বুলগেরিয়াতেও ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmastra) শুটিং হয়েছে। সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)  এবং নাগার্জুনের মতো তারকা। ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতা রয়েছে তার। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোমের মতো পঞ্চভূতের রহস্যে। 

'ব্রহ্মাস্ত্র'র ট্রেলার

‘ব্রহ্মাস্ত্র’র তিনটি পর্বের এই প্রথম পর্বে মূলত শিবের কাহিনিই দেখানো হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মৌনি রায়, ডিম্পল কাপাডিয়া, দিব্যেন্দু শর্মা, ধ্রুব সেহগল, সৌরভ গুজ্জর। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে (Shah Rukh Khan)। শোনা গিয়েছে, বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে বলিউড বাদশাকে। শোনা যায়, এই ছবির শুটিং চলাকালীনই প্রেমে পড়েন রণবীর ও আলিয়া। চলতি বছরের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন দুই তারকা। সেদিন ছবির সামান্য ঝলক প্রকাশ করেছিলেন পরিচালক অয়ন। এতদিনে প্রকাশ্যে এল ট্রেলার। সিনেমা হলে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। 

[আরও পড়ুন: পরনে নেই পাজামা, খাটের উপর দাঁড়িয়ে লাস্যে ভরা নাচ মীরের, দেখুন ভিডিও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.