সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত সকালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির ‘অ্যানিম্যাল’ রণবীর কাপুর (Ranbir Kapoor)। সঙ্গে আবার করণ জোহর (Karan Johar)। শীতের এই সকালে আচমকা শহরে অভিনেতা-প্রযোজক! ব্যাপার কী? নতুন কোনও সিনেমার শুটিং? নাকি অন্য কোনও কাজ? কৌতূহলী অনুরাগীরা।

যা শোনা যাচ্ছে তা মানলে, কোনও সিনেমার শুটিংয়ের জন্য রণবীর কাপুর ও করণ জোহর আসেননি। শহরের নামী হোটেলে এক কোম্পানির অনুষ্ঠান রয়েছে। তাতেই উপস্থিত ছিলেন বলিউডের প্রযোজক ও অভিনেতা। এদিন বিমানবন্দরে ক্যাজুয়াল লুকেই রণবীর ও করণকে দেখা যায়। রণবীরের পরনে ছিল কালো প্যান্ট, ধূসর রঙের ফুল স্লিভ টি-শার্ট। হাফ জ্যাকেট পরেছিলেন অভিনেতা। মাথায় ছিল টুপি আর চোখে সানগ্লাস।
[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]
এমনিতে এয়ারপোর্ট লুকের ক্ষেত্রে বেশ রঙিন মেজাজে থাকেন করণ জোহর। কিন্তু এদিন তিনিও ধূসর আর কালোর যুগলবন্দিই বেছে নিয়েছিলেন। কালো প্যান্টের সঙ্গে পরেছিলেন ফুল স্লিভ জ্যাকেট। চোখে ছিল সানগ্লাস। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দেন বি-টাউনের দুই তারকা। এদিনই তাঁদের মুম্বই ফিরে যাওয়ার কথা।

রণবীর কাপুরের বৃহস্পতি এখন তুঙ্গে। বছরশেষে ‘অ্যানিম্যাল’-এর মাধ্যমে মাস্টারস্ট্রোক খেলেছেন অভিনেতা। ১০০ কোটি টাকা বাজেটের সিনেমা বক্স অফিসে ৯১০ কোটি টাকা আয় করে ফেলেছে। ‘অ্যানিম্যাল’ দেখে নাকি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন করণ জোহর। তাঁর চোখের জল বাঁধ মানছিল তাঁর। সে যাই হোক, আপাতত ‘অ্যানিম্যাল পার্ক’।
[আরও পড়ুন: একের পর এক টুইস্টে ভরা ‘মেরি ক্রিসমাস’, ক্যাটরিনা-বিজয়ের জুটি ধরায় নতুনত্বের নেশা]
সর্বশেষ খবর
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের
-
দিঘার সৈকতে উঠল টন টন ইলিশ, এবার সস্তায় মিলবে রুপোলি শস্য?
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান