Ira Khan's Reception

অনুপস্থিত ভিকি-আলিয়া, ইরা খানের রিসেপশনে রং মিলান্তি পোশাকে ‘প্রাক্তন’ রণবীর-ক্যাটরিনা!

প্রাক্তন জুটির রং মিলান্তি পোশাক কি নিছকই কাকতালীয়?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪, ১৬:৩৯

options
link
অনুপস্থিত ভিকি-আলিয়া, ইরা খানের রিসেপশনে রং মিলান্তি পোশাকে ‘প্রাক্তন’ রণবীর-ক্যাটরিনা!
ছবি : ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার সোনম কাপুরের বিয়েতে হাজির হয়েছিল গোটা বলিউড। অনিলকন্যার সেই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে কম চর্চা হয়নি বিনোদুনিয়ায়। আমির খানের (Aamir Khan) মেয়ের রিসেপশনেও (Ira Khan’s Reception) দেখা গেল ঠিক একইরকম দৃশ্য। তিন খান একসঙ্গে। মেয়ের বিয়ের অনুষ্ঠানে শাহরুখ-সলমনকে আপ্যায়ণ করতে দেখা গেল আমির খানকে। ওদিকে জয়া বচ্চন, রেখা, হেমা মালিনি থেকে সায়রা বানু, কে নেই? ইরা খানের তারকাখচিত রিসেপশনই একছাদের তলায় নিয়ে এল বলিউডের নবীন-প্রবীণ প্রজন্মকে। তবে সেই হাইপ্রোফাইল পার্টিতে নজর কাড়ল বলিউডের চর্চিত প্রাক্তন জুটির পোশাক।

Advertisement

রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রং মিলান্তি পোশাকে দেখা গেল প্রাক্তন জুটিকে। বর্তমানে আলিয়া ভাটকে নিয়ে সুখের ঘরকন্না রণবীরের। একেবারে দায়িত্ববাণ বাবা হয়ে উঠেছেন তিনি এই কদিনেই। অন্যদিকে ভিকি কৌশলের ঘরণি ক্যাটরিনা কাইফ। আদ্যোপান্ত পাঞ্জাবী পরিবারের বউমা তিনি এখন। তবে ইরা খানের রিসেপশনে দেখা গেল না দুই প্রাক্তনের বর্তমান দুই সঙ্গীকে। আসেননি আলিয়া ভাট কিংবা ভিকি কৌশলের কেউই। দুজনেই শুটিংয়ে ব্যস্ত। তবে নজর কাড়ল রণবীর-ক্যাটরিনার একই রঙের পোশাক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আমির খানের মেয়ে ইরার রিসেপশনে গিয়েও ‘জয় শ্রীরাম’ ধ্বনি কঙ্গনার, তারপর?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ইরার রিসেপশনে রণবীর আসার কিছুক্ষণ বাদেই এলেন ক্যাটরিনা। একদিকে রণবীর যখন আইভরি রঙের স্যুট পরে হাজির, তখন আরেকদিকে সেই একই শেড ঘেষা রঙের লেহেঙ্গা পরনে দেখা গেল ক্যাটরিনাকে। প্রাক্তন জুটির রং মিলান্তি পোশাক কি নিছকই কাকতালীয়? নেটপাড়ায় ইরা খানের রিসেপশনের কিছু ঝলক দেখেই প্রশ্ন তুলেছেন অনুরাগীরা। তবে উল্লেখ্য, দুই তারকা কিন্তু যে যার মতো এসেছেন আমিরকন্যাকে জীবনের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানাতে। 

[আরও পড়ুন: ‘DDLJ’তে মজেছে অস্কার কমিটি! ‘বিশ্বের সবথেকে বড় সুপারস্টার শাহরুখ’, উচ্ছ্বাস ভক্তদের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন